দেশের খবর
ভোটার তালিকায় কারচুপি! কেন্দ্রীয় চক্রান্তের অভিযোগ তুলে বিস্ফোরক তথ্য পেশ রাহুলের
ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা (Voter List) থেকে পরিকল্পিতভাবে বিরোধী শিবিরের সমর্থকদের নাম বাদ দেওয়া হচ্ছে— এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক সাংবাদিক সম্মেলনে রাহুল জানান, কেবলমাত্র সন্দেহ থেকেই তদন্তে নেমেছিলেন, কিন্তু বাস্তব চিত্র আরও ভয়ঙ্কর। তাঁর দাবি, “এটা শুধু বোমা নয়, এটা হল সফ্টওয়্যার দ্বারা ভোট চুরির (Vote Chori via Software) গল্প।”
তিনি একটি বিধানসভা কেন্দ্রের নমুনা পেশ করে দেখান, কীভাবে বুথভিত্তিক ভোটার তালিকায় প্রথম নামের রেফারেন্স ব্যবহার করে, একই সঙ্গে ১২ থেকে ১৪ জনের নাম বাদ দেওয়া হচ্ছে। বাদ দেওয়ার পদ্ধতি হচ্ছে অনলাইন আবেদন (Online Application), যেটি করা হচ্ছে এমন ফোন নম্বর (Phone Number) থেকে, যা সংশ্লিষ্ট রাজ্যের নয়। রাহুল বলেন, “গুরুগ্রামে (Gurugram) ভোটার বাদ যাচ্ছে, অথচ মোবাইল নম্বর হচ্ছে ঝাড়খণ্ডের (Jharkhand)।”
তিনি কর্নাটকের (Karnataka) আলন্দ কেন্দ্রের ঘটনা তুলে ধরেন। সেখানে এক বুথে এক অফিসারের কাকার নাম বাদ পড়ায় তদন্তে নেমে দেখা যায়, সেই এলাকায় মোট ৬,০১৮ জন ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে। রাহুলের দাবি, ভুয়ো লগ-ইন (Fake Login) ব্যবহার করে এই কারচুপি করা হচ্ছে, যার পেছনে রয়েছে সংগঠিত পরিকল্পনা।
রাহুল আরও অভিযোগ করেন, সারা দেশ জুড়ে এই ষড়যন্ত্রে লক্ষ লক্ষ দলিত (Dalit), আদিবাসী (Tribal), সংখ্যালঘু (Minority) ও ওবিসি (OBC) ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিরোধী ভোটব্যাঙ্ককে দুর্বল করা হচ্ছে পরিকল্পিতভাবে।
এদিন রাহুল সরাসরি নির্বাচন কমিশনের (Election Commission) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (CEC Jynanesh Kumar) দায়ী করে বলেন, “ভোট চুরিতে সরাসরি মদত দিচ্ছেন তিনি। নির্বাচন কমিশন সব জানে, তবুও অপরাধীদের আড়াল করছে।”
তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি করেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলোর তথ্য, যেসব ফোন নম্বর ও ওটিপি (OTP) ব্যবহার করা হয়েছে, তা এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে। তা না হলে, কমিশনের অপরাধীদের আড়াল (Shielding Criminals) করার অভিযোগ আরও জোরাল হবে।
রাহুল আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এটাই শেষ নয়। সামনে আসছে ‘হাইড্রোজেন বোমা’ (Hydrogen Bomb)।” এই চক্রান্ত যুবসমাজকে বুঝিয়ে দেবে, দেশের নির্বাচন প্রক্রিয়া (Electoral Process) কতটা বিপন্ন।
অন্যদিকে, বিজেপি (BJP) পাল্টা অভিযোগে বলেছে, “রাহুল আন্তর্জাতিক শক্তিকে ব্যবহার করে এই ভোট চুরির মিথ্যা প্রচার (Fake Narrative) করছেন।” বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি জানান, রাহুলের ওয়েবসাইটে আপলোড করা নথির মেটাডেটা (Metadata) মিয়ানমারের টাইমজোনে তৈরি—যা প্রমাণ করে এটি ভারতে তৈরি হয়নি।
বিতর্ক তুঙ্গে— ভোটার তালিকা থেকে নাম বাদের এই অভিযোগ কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে সত্যিই আছে বিস্ফোরক ষড়যন্ত্র? সামনে কী ফাটবে রাহুলের ঘোষিত হাইড্রোজেন বোমা? অপেক্ষায় দেশ।


