জয়ের পর তাণ্ডব! তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Connect with us

ভাইরাল খবর

জয়ের পর তাণ্ডব! তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সমবায় (Cooperative) ভোটকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি। মধ্যরাত থেকেই শুরু হয় বোমাবাজি (Bombing) ও গুলির শব্দে থমথমে হয়ে ওঠে গোড়াহার (Gorahar) এলাকা। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

জানা গেছে, খেজুরি দুই নম্বর ব্লকের জনকা (Janka) অঞ্চলের গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হিংসার সূত্রপাত। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস লাগাতার বোমাবাজি চালিয়েছে এলাকায়। এমনকি বিজেপি সমর্থিত প্রার্থী অমৃত পাত্রর (Amrit Patra) বাড়ি লক্ষ্য করে বোমা ও দশ রাউন্ডের বেশি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

রবিবার সকালে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার করে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

Advertisement
ads ads

এদিকে, সকাল থেকে ভোটগ্রহণ (Voting) শান্তিপূর্ণভাবেই চলে। বিকেলে ফল প্রকাশের পর দেখা যায়, পরিচালন কমিটির ৯টি আসনের সবকটিতেই জয় পেয়েছে বিজেপি (BJP)।

তৃণমূলের তরফে ব্লক সভাপতি সমুদ্ভব দাস (Samudbhav Das) অভিযোগ করে বলেন, “খেজুরি দুই নম্বর ব্লকে বিজেপির দাপট রয়েছে। আমরা স্বাভাবিকভাবে ভোট করতে পারিনি। আমাদের ভোটারদের হুমকি, গালিগালাজ করা হয়েছে। এলাকায় বিজেপি সন্ত্রাস কায়েম করে রেখেছে।”

তাঁর আরও অভিযোগ, বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই বোমাবাজির ঘটনা ঘটেছে। মানুষের ভোটে নয়, ভয় ও সন্ত্রাসের জোরে বিজেপি জয় ছিনিয়ে নিয়েছে বলে দাবি তাঁর। এমনকি রবিবার বিকেলে ফল ঘোষণার পরও বিজেপি কর্মীরা তৃণমূল প্রার্থীর বাড়িতে চড়াও হয় ও পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ।

এই সমস্ত অভিযোগ নাকচ করে দেন খেজুরি দুই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপির পবিত্র দাস (Pabitra Das)। তাঁর বক্তব্য, “পরাজয়ের ভয়ে তৃণমূল শনিবার রাত থেকেই বোমাবাজি শুরু করে। তারা ব্লকের বিভিন্ন সীমান্তকে বাংলাদেশি মডেল বানিয়ে তুলেছে।”

Advertisement
ads ads

পবিত্র দাসের দাবি, “মানুষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিজেপিকে জিতিয়েছে। এই জয় শুধুই বিজেপির নয়, খেজুরির মানুষের জয়।”

ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সমবায় নির্বাচনে যদি এই পরিস্থিতি হয়, তবে আগামী বিধানসভা (Assembly) নির্বাচনে খেজুরি কেমন রূপ নেবে?

Continue Reading
Advertisement ads