বিনোদন
ক্যাটরিনা-ভিকির পরিবারে আসছে নতুন অতিথি! অভিনেত্রীর মা হওয়ার জল্পনায় তুঙ্গে উত্তেজনা
ডিজিটাল ডেস্কঃ বহুদিন ধরেই চলছিল নানা গুঞ্জন। এবার সেই সব কানাঘুষোকে অনেকটাই সত্যি প্রমাণ করে উঠে এলো এক বড় খবর। বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)-এর সংসারে আসতে চলেছে এক নতুন সদস্য। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, অক্টোবর কিংবা নভেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন ক্যাটরিনা।
যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দম্পতি। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত সূত্র জানিয়েছে, অভিনেত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা (Pregnant)। কয়েক মাস ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব বলিপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তবে ভিকি-ক্যাটরিনা বরাবরই এই জল্পনার বিষয়ে মুখ বন্ধ রেখেছেন।
সম্প্রতি ক্যাটরিনা বহুদিন ক্যামেরার সামনে আসেননি, এমনকি কোনও প্রকাশ্য অনুষ্ঠান (Public Appearance)-এও দেখা যায়নি তাঁকে। বিভিন্ন জায়গায় তাঁর ঢিলে ও ওভারসাইজড পোশাক (Loose & Oversized Outfits) পরে থাকা ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। এসব দেখে নেটপাড়া জোর জল্পনায় মেতে উঠেছে যে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা।
বিশ্বস্ত সূত্রের খবর, মা হওয়ার পর অভিনেত্রী কিছু সময় মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) নেবেন এবং সন্তানের যত্ন নিজেই নিতে চান।
তবে এ বিষয়ে জানতে চাইলে এক সাম্প্রতিক ট্রেলার লঞ্চ ইভেন্ট (Trailer Launch Event)-এ ভিকি কৌশল বলেন, “সত্যিই যদি সুখবর থাকে, আমরা সেটা অবশ্যই সকলের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করব। কিন্তু আপাতত এসব জল্পনার কোনও ভিত্তি নেই।”
২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। শুধুমাত্র পরিবারের সদস্য ও কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। প্রেমের সম্পর্ক নিয়ে তাঁরা যেমন নীরব থেকেছেন, বিয়ের আগেও ঠিক তেমনভাবেই গোপন রেখেছিলেন সবকিছু।
তবে বিয়ের পর থেকে ইনস্টাগ্রাম ও সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নিতে কখনও কার্পণ্য করেননি এই তারকা দম্পতি। ফলে এবার এই নতুন জীবনের খবর জানানো নিয়ে ভক্তরা অপেক্ষায়।
এই মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বলিপাড়া বলছে, “এইবার সত্যিই সুখবর আসছে!”


