শহরের বুকে নাবালিকা পাচার! গিরিশ পার্কে গোপন ঘাঁটি থেকে উদ্ধার ১১ নাবালিকা
Connect with us

কলকাতা

শহরের বুকে নাবালিকা পাচার! গিরিশ পার্কে গোপন ঘাঁটি থেকে উদ্ধার ১১ নাবালিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা (Kolkata) শহরের বুকে ফের ফাঁস হল নাবালিকা পাচার (Girl Trafficking) চক্রের চাঞ্চল্যকর কাণ্ড। শহরের প্রাণকেন্দ্র গিরিশ পার্ক (Girish Park)-এর একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মোট ১১ জন নাবালিকাকে, যাঁদের মধ্যে ৯ জনের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।

বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বটতলা থানার (Bottala Police Station) পুলিশ। অভিযান চালিয়ে আটক করা হয়েছে মোট ৬ জনকে। এদের মধ্যে পাচারের মূল অভিযুক্ত ৪ জন এবং অভিযুক্ত বাড়ির মালিকও রয়েছে।

পুলিশের বক্তব্য, অভিযানে গিয়ে তারা দেখতে পায়, একটি ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে একাধিক নাবালিকাকে। অসংলগ্ন কথাবার্তা বলায় বাড়ির মালিককে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পাচারের উদ্দেশ্যেই মেয়েদের সেখানে রাখা হয়েছিল।

ধৃতদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশের অনুমান, উত্তর ভারত (North India) বা দেশের অন্যান্য রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল। আগে থেকেই সক্রিয় এই চক্র একাধিকবার একইভাবে মেয়েদের পাচার করেছে বলেও অনুমান করা হচ্ছে।

Advertisement
ads

এই ঘটনার সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) পাচার চক্রের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ, এর আগেও শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) থেকে পাচার হওয়া একাধিক তরুণীকে উদ্ধার করা হয়েছিল আরপিএফ (RPF)-এর সহযোগিতায়।

দূরপাল্লার ট্রেন বা বাস থেকে অনেক নাবালিকা উদ্ধার হওয়ায় পুলিশের সন্দেহ, একাধিক রাজ্যের মধ্যে সক্রিয় পাচার চক্র কলকাতাকেও ‘ট্রানজিট পয়েন্ট’ (Transit Point) হিসেবে ব্যবহার করছে।

এই ঘটনার জেরে ফের একবার নারী ও শিশু সুরক্ষা (Women and Child Safety) নিয়ে প্রশ্ন উঠেছে। মহানগরের বুকে এমন পাচারকাণ্ড কিভাবে চলছিল, তা নিয়েই শুরু হয়েছে জোর তদন্ত।

Advertisement
ads
Continue Reading
Advertisement