খুন
বিশ্ববিদ্যালয়ে গুলি, খুন ট্রাম্প ঘনিষ্ঠ বিশ্লেষক, কারণ ঘিরে ধোঁয়াশা
ডিজিটাল ডেস্কঃ আমেরিকায় (America) ফের চরম রাজনৈতিক উত্তেজনার মাঝে প্রাণ হারালেন দক্ষিণপন্থী রাজনৈতিক বিশ্লেষক চার্লি কার্ক (Charlie Kirk)। ইউটাহ (Utah) অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে (University) ভাষণ দেওয়ার সময় তাঁকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়।
ভারতীয় সময় বুধবার গভীর রাতে এই হামলা হয়। এক বা একাধিক অজ্ঞাতপরিচয় হামলাকারী কাছ থেকে গুলি চালায়, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩১ বছর বয়সি চার্লি কার্কের।
চার্লি কার্ক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অন্যতম ঘনিষ্ঠ। তাঁর নির্বাচনী প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির একজন দৃঢ় সমর্থক ছিলেন কার্ক।
ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স (Spencer Cox) এই ঘটনাকে ‘রাজনৈতিক খুন’ (Political Assassination) বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ড রাজ্যের ইতিহাসে একটি কালো দিন (Dark Day)।
এফবিআই (FBI) সূত্রে খবর, এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (Interrogation) চলছে। তবে এখনও হত্যাকারীদের চিহ্নিত করা যায়নি। তদন্ত চলছে পূর্ণ মাত্রায়।
ডোনাল্ড ট্রাম্প তাঁর Truth Social প্ল্যাটফর্মে চার্লির মৃত্যুতে শোক প্রকাশ করে লেখেন,
“কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। মার্কিন যুব সমাজের মন বোঝার ক্ষমতা ওর মতো আর কারও ছিল না। আমি ব্যক্তিগতভাবে শোকাহত।”
এদিকে, আমেরিকায় রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস (Political Violence) এখন গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। গত বছরই ট্রাম্পের উপর দু’বার হামলা হয়। দু’বারই তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল।
চার্লির খুন সেই পটভূমিতেই ফের একবার রাজনৈতিক বিভাজন ও সহিংসতার বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।


