হোয়াইট হাউসের ডিনারে গুলির লড়াই! আবারও হামলার নিশানায় ডোনাল্ড ট্রাম্প
Connect with us

বিশ্বের খবর

হোয়াইট হাউসের ডিনারে গুলির লড়াই! আবারও হামলার নিশানায় ডোনাল্ড ট্রাম্প

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের একবার বড়সড় হামলার (Attack) হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউসের বার্ষিক প্রেস ডিনারে (Press Dinner) এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

অনুষ্ঠান চলাকালীন আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে হোটেলের বলরুম (Ballroom), যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি সোয়াট (SWAT) টিম এবং সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্ট ও তাঁর পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ২,৬০০ অতিথির উপস্থিতিতে ডিনারের মাঝেই ৪ থেকে ৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আতঙ্কিত অতিথিরা জীবন বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নিতে শুরু করেন। জানা গিয়েছে, হামলাকারী ৩১ বছর বয়সী এক যুবক, যিনি ক্যালিফোর্নিয়ার (California) বাসিন্দা। তাঁকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে (Custody) নেওয়া হয়েছে।

Advertisement
ads

এই ঘটনায় জনৈক সিক্রেট সার্ভিস আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে হামলাকারীর মূল লক্ষ্য প্রেসিডেন্ট ছিলেন কি না, তা নিয়ে এখনো তদন্ত (Investigation) চলছে। ঘটনার পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প জানিয়েছেন যে তিনি সম্পূর্ণ সুরক্ষিত আছেন এবং নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, এই ওয়াশিংটন হিলটন হোটেলেই ১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ওপর হামলা চালিয়েছিল জন হিঙ্কলে জুনিয়র। চার দশক পর সেই একই স্থানে বর্তমান প্রেসিডেন্টের নিরাপত্তায় এই ধরনের বিঘ্ন ঘটায় মার্কিন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এফবিআই (FBI) এবং সিক্রেট সার্ভিস যৌথভাবে ধৃত যুবককে জেরা শুরু করেছে এবং ঘটনার নেপথ্যে কোনো গভীর ষড়যন্ত্র (Conspiracy) রয়েছে কি না তা খতিয়ে দেখছে।

Continue Reading
Advertisement