দেশের খবর
শুল্ক বাড়লেও মাথা নোয়াবে না নয়াদিল্লি, বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী
ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার (Russia) সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে অনড় অবস্থান বজায় রাখায় ভারতের উপর চাপতে চলেছে মার্কিন শুল্কের বাড়তি বোঝা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘোষণামতো ২৭ অগস্ট মধ্যরাত থেকে ভারতীয় আমদানির উপর কার্যকর হবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক। ফলে আমেরিকায় (United States) প্রবেশ করা ভারতীয় পণ্যে মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে। সোমবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (Homeland Security Department) প্রকাশিত এক খসড়া নোটিসে জানানো হয়েছে, ২৭ অগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে এই বাড়তি শুল্ক প্রযোজ্য হবে।


