সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ মামলা, ফের বাড়ল সরকারি কর্মীদের অনিশ্চয়তা
Connect with us

ভাইরাল খবর

সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ মামলা, ফের বাড়ল সরকারি কর্মীদের অনিশ্চয়তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আবারও হতাশার মুখে পড়লেন মামলাকারীরা। কারণ ফের পিছিয়ে গেল ডিএ মামলার (DA Case) শুনানি সুপ্রিম কোর্টে (Supreme Court)। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা কার্যত স্থগিত থাকে। ফলে সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষা আরও বাড়ল।

প্রসঙ্গত, ২০২২ সালে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট রায় দিয়েছিল— মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) সরকারি কর্মীদের অধিকার, এবং কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে সেখানেও ধাক্কা খেতে হয় রাজ্যকে। শীর্ষ আদালত জানায়, বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে, এবং সেই জন্য ছয় সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও অর্থ মেটানো যায়নি।

এরপর আগের এক শুনানিতে রাজ্যের তরফে দাবি করা হয়, বকেয়া টাকার সঠিক পরিমাণ ও কর্মচারীদের প্রাপ্য নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেক্ষেত্রে অন্তত দু’মাস সময় প্রয়োজন। যদিও এ নিয়ে সুপ্রিম কোর্ট এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। একইসঙ্গে আদালত প্রশ্ন তোলে, দিল্লি বা চেন্নাইয়ে কর্মরত পশ্চিমবঙ্গ (West Bengal) সরকারের কর্মীরা যখন কেন্দ্রীয় হারে ডিএ পান, তখন রাজ্যের কর্মীরা কেন বঞ্চিত হবেন?

Advertisement
ads

অগস্ট মাসে বিচারপতি সঞ্জয় কারোল (Justice Sanjay Karol) ও প্রশান্ত মিশ্র (Justice Prashant Mishra)-র বেঞ্চে একটানা কয়েকদিন শুনানি হয়েছিল। তবে মঙ্গলবার নির্ধারিত শুনানিতে পরিবর্তন ঘটে বেঞ্চে। বিচারপতি মিশ্রর জায়গায় আসেন বিচারপতি সন্দীপ মেহতা (Justice Sandeep Mehta)। যদিও তিনি এর আগে ডিএ মামলার অংশ বিশেষ শুনেছিলেন, কিন্তু মামলার সমস্ত খুঁটিনাটি তাঁর জানা না থাকায় নতুন করে বিলম্ব ঘটে।

অর্থাৎ, সুপ্রিম কোর্টে এদিনও ডিএ মামলার নিষ্পত্তি না হওয়ায় কর্মচারীদের প্রত্যাশার নিরসন হল না।

Continue Reading
Advertisement