শ্বশুরবাড়ির অত্যাচার না কি দুর্ঘটনা? সিসিটিভি ফুটেজে সামনে এল নয়া মোড়
Connect with us

খুন

শ্বশুরবাড়ির অত্যাচার না কি দুর্ঘটনা? সিসিটিভি ফুটেজে সামনে এল নয়া মোড়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নয়ডার (Noida) নিক্কি খুনকাণ্ড ঘিরে সামনে এসেছে নতুন সিসিটিভি ফুটেজ। ভাইরাল হওয়া সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। অভিযোগকারিণীর পরিবারের দাবি, ২১ অগস্ট সন্ধ্যায় পণের দাবিতে শ্বশুরবাড়িতেই কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয়েছে তরুণী নিক্কিকে। অন্যদিকে, অভিযুক্ত স্বামী বিপিন ভাটি (Bipin Bhati) ও তাঁর আত্মীয়রা দাবি করছেন, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই প্রাণ হারিয়েছেন তিনি।

যে ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা যায় ভাটি পরিবারের সর্সা গ্রামের বাড়ির সামনের মুদি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন বিপিন। সময় ৫টা ৪২ মিনিট। কিছুক্ষণ পর গোলমাল শুরু হতেই তিনি দ্রুত বাড়ির ভিতরে ঢুকে যান। এরপর ফের বাইরে বেরিয়ে এসে আশপাশের লোকজনকে কিছু ইঙ্গিত করতে দেখা যায়। কয়েক মিনিট পরই বিপিনকে একটি সাদা গাড়িতে উঠতেও ধরা পড়ে ক্যামেরায়।

অভিযুক্তের আত্মীয় দেবেন্দ্রর দাবি, রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে নিক্কি গুরুতর দগ্ধ হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যাওয়ার সময়ও তিনি বারবার জল চাইছিলেন। তবে ভুক্তভোগীর দিদি কাঞ্চনের অভিযোগ একেবারেই উল্টো। তাঁর দাবি, পণের দাবিতে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। ঘটনার দিন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা মিলে নিক্কিকে আটকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। কাঞ্চনের ইউটিউব (YouTube) চ্যানেলে প্রকাশিত ভিডিওয় দেখা গিয়েছে, বিপিন নিক্কির চুল ধরে টেনে নিয়ে যাচ্ছেন এবং পরে আগুনে তাঁকে দগ্ধ হতে দেখা যায়।

Advertisement
ads ads

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বিপিন, তাঁর বাবা-মা ও ভাই রোহিতকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্তদের দাবি, কাঞ্চনের শেয়ার করা ভিডিও চলতি অগস্টের নয়, আগের বছরের। তদন্তকারীরা জানিয়েছে, সিসিটিভি ফুটেজের টাইমলাইন, কাঞ্চনের শেয়ার করা ভিডিও এবং হাসপাতালের নথি— সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, দুই পরিবারের পাশাপাশি আত্মীয় ও ঘনিষ্ঠদেরও জিজ্ঞাসাবাদ চলছে।

Continue Reading
Advertisement ads