রাজ্যের খবর
ভালোবাসার বিয়ে, শেষ জীবনভর আঘাত! জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন প্রাক্তন সেনা
ডিজিটাল ডেস্কঃ বসিরহাটের হিঙ্গলগঞ্জে ঘটল এক অভূতপূর্ব ঘটনা। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক (Naren Nayak)। স্ত্রী তাঁর জীবনে ‘মৃত’—এই বিশ্বাসেই ধর্মমতে পিণ্ডদান, যজ্ঞ এবং মাথা মুড়িয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করলেন তিনি। গোটা ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
