ভাইরাল খবর
বাংলা ভাষার অপমানে আগুন মুখ্যমন্ত্রীর, ঝাড়গ্রামে মমতার পদযাত্রায় জনস্রোত
ডিজিটাল ডেস্কঃ ভাষা হেনস্থার প্রতিবাদে ফের রাস্তায় মুখ্যমন্ত্রী। কলকাতার পর এবার ঝাড়গ্রামের (Jhargram) মাটিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বুধবার দুপুরে বাংলাভাষা ও বাঙালিদের (Bengali language and Bengalis) উপর বারবার হওয়া অপমান ও আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করলেন তিনি।
দুপুর আড়াইটে নাগাদ শালে মহুয়ায় ঘেরা ঝাড়গ্রামের পুরাতন শহর থেকে এই পদযাত্রার সূচনা হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিন কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল শেষ হবে শহরের পাঁচমাথা মোড়ে (Jhargram procession)। সেখানে প্রস্তুত একটি মঞ্চ থেকে ভাষা-অসম্মান প্রসঙ্গে ফের বার্তা দিবেন তৃণমূল নেত্রী।
মঙ্গলবারই পশ্চিম মেদিনীপুর ও হুগলির বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বাংলাভাষাকে (Bangla language) অবজ্ঞা করে বারবার অসম্মান করা হচ্ছে। ঝাড়গ্রামের মঞ্চ থেকেও তিনি একই বার্তা দিয়ে বলেন, “আমাদের ভাষাকে নিয়ে কেউ অপমান করলে চুপ করে থাকব না।”
আরও পড়ুনঃ ভালোবাসার বিয়ে, শেষ জীবনভর আঘাত! জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন প্রাক্তন সেনা
রাজনৈতিক মহলের মতে, বাংলা ভাষাকে ঘিরে তৈরি হওয়া আবেগকেই হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে জনমত তৈরির কৌশল নিয়েছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এছাড়া, মুখ্যমন্ত্রীর এবারের ঝাড়গ্রাম সফরে জেলার আদিবাসী নেতৃত্ব ও বিভিন্ন সংগঠনের সঙ্গে পৃথক বৈঠকের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবস (World Tribal Day) উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই তিনি নতুন কিছু সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচির (Developmental projects) ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর।
এখন দেখার, ভাষার ইস্যুকে ঘিরে বাঙালি আবেগ কতটা রাজনৈতিক গতিপথ বদলায়।
