উত্তরাখণ্ডে হড়পা বান, এক ঝটকায় গায়েব বহু বাড়ি-দোকান, শিউরে উঠছে নেটদুনিয়া
Connect with us

আবহাওয়া

উত্তরাখণ্ডে হড়পা বান, এক ঝটকায় গায়েব বহু বাড়ি-দোকান, শিউরে উঠছে নেটদুনিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধারালি গ্রামে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) জেরে হড়পা বান ও ধস নামায় তৈরি হয়েছে চরম দুর্যোগ পরিস্থিতি। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলজুড়ে দেখা দিয়েছে ধ্বংসের ছবি। প্রবল জলস্রোতে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, দোকান, এমনকি অন্তত ২০-২৫টি হোটেল ও হোমস্টে। সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত কমপক্ষে ৫০ জন নিখোঁজ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি ঢাল বেয়ে ভয়ংকর গতিতে নেমে আসছে জল। মুহূর্তে ভেসে যাচ্ছে বসতবাড়ি, আতঙ্কে চিৎকার করছেন স্থানীয় বাসিন্দারা। জেলা পুলিশ নাগরিকদের সতর্ক করে বলেছে, “Stay away from rivers, ensure family and cattle remain safe.

Advertisement
ads

রাজ্য প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (SDRF) এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP) যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Pushkar Singh Dhami) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “This is tragic and extremely concerning. Rescue operations are underway on a war footing.

উত্তরাখণ্ডে গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টি চলছে। হরিদ্বারে গঙ্গা বিপদসীমার উপরে বইছে। রুদ্রপ্রয়াগ জেলায় ধসের কারণে দুই জনের মৃত্যু হয়েছে। বহু রাস্তা, দোকান ও বাড়ি ধসে পড়েছে।

এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে এবং উদ্ধারকাজে আরও বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভবিষ্যতেও বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দেবভূমি এখন ধ্বংসের মুখোমুখি — প্রকৃতির রোষে বিধ্বস্ত উত্তরকাশী।

Advertisement
ads
Continue Reading
Advertisement