ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে মমতার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের ডাক প্রসেনজিতের
Connect with us

ভাইরাল খবর

ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে মমতার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের ডাক প্রসেনজিতের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভিনরাজ্যে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থার অভিযোগ ক্রমশ বাড়ছে। বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর নির্যাতন বাড়ছে বলে দাবি। এই ‘ভাষা সন্ত্রাস’-এর বিরুদ্ধে ইতিমধ্যেই মঞ্চ থেকে প্রতিবাদের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর পাশে দাঁড়িয়ে বাংলা ভাষা রক্ষার লড়াইয়ে শামিল হওয়ার বার্তা দিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এক অনুষ্ঠানে প্রসেনজিৎ বলেন, “বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রীর পাশে আছি। এই ভাষার জন্য যে কোনও লড়াই করতে হলে, আমরা করব।” প্রায় চার দশকের অভিনয়জীবনে যে ভাষায় দর্শকদের বিনোদন দিয়েছেন, সেই ভাষার মর্যাদা রক্ষাতেই তাঁর এই অবস্থান বলে জানান তিনি।

বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সরব হয়েছেন সংগীতশিল্পী রূপম ইসলামও। X (Twitter)-এ তিনি লেখেন, “বাংলা কি দেশের ২২টি অফিসিয়াল ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে? এটা sheer foolishness।” একই সুরে প্রবীণ শিল্পী কবীর সুমন ফেসবুকে লেখেন, পশ্চিমবঙ্গের সব স্কুলে বাংলা বাধ্যতামূলক করা উচিত।

আরও পড়ুনঃ ভাষা-সন্ত্রাস বিতর্কে একজোট মমতা-স্ট্যালিন, দিল্লি পুলিশের সমালোচনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

Advertisement
ads

গত কয়েক মাস ধরে দিল্লি, রাজস্থান, ওড়িশা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মারধর, লুটপাট ও বেআইনি আটক হওয়ার অভিযোগ তুলেছেন। তৃণমূল এই ইস্যুকে রাজনৈতিক ময়দানে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বিজেপি দফায় দফায় তার পাল্টা জবাব দিচ্ছে।

প্রসঙ্গত, কয়েকমাস আগে মুম্বইতে একটি অনুষ্ঠানে সাংবাদিককে বাংলায় প্রশ্ন করতে বাধা দিয়ে বিতর্কে জড়ান প্রসেনজিৎ। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষমা চেয়ে জানান, তাঁর উদ্দেশ্য কখনওই বাংলা ভাষাকে খাটো করা নয়। এবার প্রকাশ্যে বাংলার মর্যাদা রক্ষায় মমতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কার্যত নতুন বার্তা দিলেন তিনি।

Continue Reading
Advertisement