প্রতারণা
ভুল বোঝাবুঝিতে জীবন তছনছ, অসুস্থ মহিলাকে হাসপাতালে নেওয়াতেই জেল যুবকের
ডিজিটাল ডেস্ক: মানবিকতার জন্য মিলল কঠিন শাস্তি। অসুস্থ এক প্রতিবেশীকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে খুনের অভিযোগে ১৩ মাস জেল খাটতে হল এক যুবককে। ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালের (Bhopal) আদর্শনগরের। বছর চব্বিশের রাজেশ বিশ্বকর্মা (Rajesh Vishwakarma) একটি বস্তিতে একা থাকতেন। মা-বাবা কেউ নেই, বোনেরও বিয়ে হয়ে গিয়েছে।
২০২৪ সালের ১৬ জুন, পাশের বাড়ির এক মহিলা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি নিজেই রাজেশকে অনুরোধ করেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। রাজেশ তাঁকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দেন। পরে সন্ধ্যায় আবার খোঁজ নিতে গেলে, সেখানেই রাজেশকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, তিনিই নাকি মহিলাকে খুন করেছেন! অথচ কোনও প্রমাণ ছিল না।
আরও পড়ুনঃ রায়গঞ্জে সাংবাদিক বৈঠকে বিজেপির জেলা সভাপতি, সন্ত্রাসবাদ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ
পরিবার বলতে কেউ না থাকায়, আইনি সাহায্যও পাননি রাজেশ। তদন্ত, বিচার – সব কিছুর মধ্যেই কেটে যায় ১৩ মাস। কারাগারের ভিতরে কাটে তাঁর ৩৯৫ দিন। শেষ পর্যন্ত আদালত রাজেশকে নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস দেয়। কিন্তু ততদিনে জীবনের অমূল্য সময় হারিয়ে ফেলেছেন তিনি।
বোনের অভিযোগ, দাদার মোবাইল ও আধার কার্ড ফেরত নিতে গেলেও থানার এক কর্মী তাঁদের কাছে ৫০০ টাকা দাবি করেন।
জেল থেকে বেরিয়ে রাজেশের তীব্র ক্ষোভ, “I only tried to help a sick neighbour. Was that my crime?” তাঁর এই প্রশ্নই কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া ও মানবিকতা নিয়ে সমাজের মূল্যবোধকে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে—এরপর কেউ বিপদে পড়লে, আদৌ কেউ এগিয়ে আসবেন তো?
