রায়গঞ্জে সাংবাদিক বৈঠকে বিজেপির জেলা সভাপতি, সন্ত্রাসবাদ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ
Connect with us

রাজনীতি

রায়গঞ্জে সাংবাদিক বৈঠকে বিজেপির জেলা সভাপতি, সন্ত্রাসবাদ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানাল বিজেপি। বুধবার রায়গঞ্জে বিজেপির উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন জেলা সভাপতি নিমাই কবিরাজ (Nimai Kabiraj)।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, “মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা কক্সবাজার হয়ে এ রাজ্যে ঢুকে পড়েছে। সেই অনুপ্রবেশকারীরা এখন বাংলার মাটিতে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি রেশন কার্ডও পেয়ে যাচ্ছে। আর এই সব নথিপত্র পাচ্ছে রাজ্যের শাসকদলের সহায়তায়।”

নিমাইবাবুর অভিযোগ, এইভাবে সংখ্যালঘু মুসলমান এবং রোহিঙ্গাদের ব্যবহার করে রাজনীতির ময়দানে সুবিধা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, “যাঁরা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ ছ’টি দেশে ধর্মীয় নির্যাতনের শিকার, তাঁদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। আর রোহিঙ্গাদের মত অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বিতাড়নের পথে হাঁটছে। কিন্তু রাজ্য সরকার সেই বৈধ ও অবৈধের সীমারেখা ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিয়ে জনমনকে বিভ্রান্ত করছে।”

আরও পড়ুনঃ তিনশো বিঘা জমি ঘিরে দখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা! থানায় ছুটে শতাধিক কৃষক

Advertisement
ads

এছাড়াও, পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) কটাক্ষ করেন তিনি। মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের হয়ে কথা বলার অভিযোগও তোলেন। মালদহের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রকেও (Sabitri Mitra) কাঠগড়ায় তোলেন তিনি।

সবশেষে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ তোলেন জেলা সভাপতি। তাঁর কথায়, “রাজ্যের শাসকদল এখন ভিডিও তৈরি করে সহানুভূতি আদায়ের খেলায় মেতে উঠেছে। জনগণ তা বুঝে ফেলেছে।”

এই সাংবাদিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement
ads
Continue Reading
Advertisement