ডিজিটাল ডেস্কঃ ভারতের মাটিতে ছড়িয়ে পড়ছিল জঙ্গি সংগঠন আল কায়েদার শাখা মডিউল। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যুবসমাজের মধ্যে গোপনে চালানো হচ্ছিল ‘আইডিওলজিকাল ব্রেনওয়াশ’। এবার সেই চক্রের মূল সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করল Gujarat ATS। কর্নাটকের বেঙ্গালুরু থেকে ধরা হয়েছে বছর তিরিশের এক যুবতী সামা পারভিন (Sama Parveen)-কে, যিনি এই মডিউলের মূল অপারেটর বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
গুজরাট অ্যান্টি টেররিজম স্কোয়াডের তরফে জানানো হয়েছে, আল কায়েদার হয়ে ভারতে সক্রিয় মডিউলটির নেতৃত্বে ছিল সামা। সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ— বিশেষত Instagram ও Telegram-এর মাধ্যমে জঙ্গি কার্যকলাপ চালাত। শুধু তাই নয়, কন্টেন্ট শেয়ার করে ও চ্যাট গ্রুপ বানিয়ে সে দেশের তরুণদের আইএসআই ও আল কায়েদার মতাদর্শে প্রভাবিত করছিল বলেই অভিযোগ।
এর আগে ২৩ জুলাই গুজরাট, দিল্লি ও নয়ডা থেকে চার জঙ্গিকে (Mohammad Faik, Mohammad Fardin, Saifulla Qureshi, Zeeshan Ali) গ্রেফতার করেছিল ATS। তদন্তে উঠে আসে, ভারতের বিভিন্ন শহরে তারা বিস্ফোরণের ছক কষছিল। তাদের সঙ্গে যোগাযোগ রাখত বিদেশি হ্যান্ডলাররা।
আরও পড়ুনঃ ভোটার তালিকায় কুকুরের নাম? বিহার সরকারের বিরুদ্ধে তৃণমূলের তোপ, পালটা দিল কমিশন
জানা গিয়েছে, ওই গোষ্ঠী দেশের মধ্যে শুধু জঙ্গি নেটওয়ার্ক ছড়াচ্ছিল না, বরং counter-surveillance tactics বা নিজেদের ডিজিটাল ছাপ মুছে ফেলার কৌশলও শিখছিল— যেমন অটো-ডিলিট অ্যাপের ব্যবহার। এছাড়াও এদের বিরুদ্ধে fake currency racket চালানোর অভিযোগও উঠেছে।
সামার গ্রেফতারিতে আল কায়েদার ভারতীয় মডিউলের কার্যকলাপের এক বড় অংশ থমকে গেল বলে মনে করছে ATS। আপাতত তাকে জেরা করে আরও তথ্য সংগ্রহে ব্যস্ত গোয়েন্দারা।