রাজনীতি
ছেলের কপাল ফাটল, স্ত্রীকে মার! দিল্লি পুলিশের বিরুদ্ধে ভিডিয়ো প্রকাশ করলেন মমতা
ডিজিটাল ডেস্কঃ আগামিকাল শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ভাষা আন্দোলন। তার ঠিক আগেই ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার নিজের X (এক্স) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি দিল্লি পুলিশের বিরুদ্ধে বাংলা ভাষাভাষী পরিযায়ী পরিবারের উপর বর্বরতা চালানোর অভিযোগ আনেন। সেই সঙ্গে তীব্র ভাষায় আক্রমণ শানান বিজেপির বিরুদ্ধে।
Atrocious!! Terrible!!
See how Delhi police brutally beat up a kid and his mother, members of a migrant family from Malda’s Chanchal.
See how even a child is not spared from the cruelty of violence in the regime of linguistic terror unleashed by BJP in the country against the… pic.twitter.com/IwAXkQwy9V
— Mamata Banerjee (@MamataOfficial) July 27, 2025
ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি—যিনি নিজেকে মালদহের চাঁচলের পরিযায়ী শ্রমিক বলে পরিচয় দিচ্ছেন—বলছেন, “Police আমার ছেলের কপাল ফাটিয়ে দিয়েছে। আমার স্ত্রীকেও মেরেছে।” ভিডিওর নিচে তারিখ, সময় ও লোকেশন দেওয়া রয়েছে, যেখানে স্পষ্ট যে ঘটনাটি দিল্লির গীতা কলোনি এলাকায় ঘটেছে।
আরও পড়ুনঃ কলকাতার বন্দর এলাকা থেকে ধৃত ৪ প্রতারক, জড়িত জামতাড়া গ্যাং? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
মুখ্যমন্ত্রী এই ভিডিওর প্রেক্ষিতে লেখেন, “অত্যন্ত ভয়ঙ্কর! দেখুন কীভাবে দিল্লি পুলিশ একটি শিশুকে এবং তার মাকে মারধর করেছে, কারণ তারা বাঙালি।” তিনি আরও বলেন, “বিজেপি ভাষা-সন্ত্রাস শুরু করেছে, যার শিকার হচ্ছে নিরীহ বাঙালিরা। এমনকি শিশুরাও রেহাই পাচ্ছে না।”
তবে দিল্লিই একমাত্র নয়। অভিযোগ উঠেছে হরিয়ানার গুরুগ্রাম থেকেও। সেখানে টিগরগাঁও এলাকার একটি বাঙালি বস্তি থেকে রাতের অন্ধকারে লোক তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের। কিছুদিন আগেই মালদার আঞ্জারুল (Anjarul) নামে এক রং মিস্ত্রিকে টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ? তিনি নাকি বাংলাদেশি। যদিও আঞ্জারুল আধার কার্ড দেখিয়েছেন, তবুও পুলিশ নাকি তা মানতে নারাজ।
এমন অবস্থায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বাংলা ও বাঙালিদের সম্মান রক্ষায় তাঁর সরকার রাস্তায় নামবে। ভাষা আন্দোলন এবার শুধুমাত্র ভাষার জন্য নয়, পরিচয় ও অস্তিত্ব রক্ষার আন্দোলন বলেও বার্তা দিয়েছেন তিনি।
