মুম্বইয়ে কিশোর খুন: বিষ মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে হত্যা, সমকামী সম্পর্ক নিয়ে উত্তপ্ত তদন্ত
Connect with us

ভাইরাল খবর

মুম্বইয়ে কিশোর খুন: বিষ মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে হত্যা, সমকামী সম্পর্ক নিয়ে উত্তপ্ত তদন্ত

Dipa Chakraborty

Published

on

সম্পর্ক ভাঙায় মৃত্যুর পরিকল্পনা? সমকামী সম্পর্ক ছাড়তে চাওয়ায় কিশোরকে বিষ মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে হত্যা, ধৃত যুবক

মুম্বইয়ে ঘটে গেল এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। মাত্র ১৬ বছরের এক কিশোরকে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাণ দিতে হল বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, ১৯ বছর বয়সি এক যুবকের সঙ্গে সমকামী সম্পর্ক ছিল ওই কিশোরের। সম্পর্ক ছাড়তে চাইছিল কিশোর। আর সেই কারণেই প্রতিশোধের বশবর্তী হয়ে ওই যুবক বিষ মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে কিশোরকে খুন করে বলে অভিযোগ।

ঘটনাটি ঘটে গত ২৯ জুন রাতে। হাঁটতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল কিশোর। রাতভর তার খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

Advertisement
ads

পরদিন সকালে পরিবারের কাছে খবর আসে যে, সে এক যুবকের বাড়িতে রয়েছে। সেখানে গিয়ে তাঁরা দেখেন ছেলেটি বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে এবং পাশে বসে রয়েছে এক যুবক। ডাকাডাকিতে সাড়া না মেলায় চিকিৎসক ডাকা হয়। চিকিৎসক এসে কিশোরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের করেন কিশোরের বাবা। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে একটি ঠান্ডা পানীয়র বোতল এবং গ্লাস উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরের বাবার দাবি, চার মাস আগে অভিযুক্ত যুবক তাঁদের ছেলেকে নিয়ে নাগপুরে গিয়েছিল। পরে তাঁরা বিষয়টি জানতে পেরে ছেলেকে ফিরিয়ে আনেন এবং যুবকের সঙ্গে মেলামেশা বন্ধ করার নির্দেশ দেন। কিশোর সেই নির্দেশ মেনেও নিয়েছিল বলে দাবি পরিবারের। তাদের দাবি, সেই প্রতিশোধ নিতেই এমন মর্মান্তিক ঘটনার পথ বেছে নেয় অভিযুক্ত।

তদন্তে নেমেছে পুলিশ। যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে আরও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement