পাহাড়-সন্ত্রাস ছাপিয়ে কাশ্মীরে উন্নয়নের বার্তা দিতে চলেছেন মোদী
Connect with us

দেশের খবর

পাহাড়-সন্ত্রাস ছাপিয়ে কাশ্মীরে উন্নয়নের বার্তা দিতে চলেছেন মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও (Pahalgam) হামলার পরে কেটে গিয়েছে প্রায় দেড় মাস। সেই রক্তাক্ত ঘটনার পর এবার কাশ্মীর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, চলতি সপ্তাহেই শ্রীনগর (Srinagar) থেকে কাটরা (Katra) পর্যন্ত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধনে উপত্যকায় পা রাখতে পারেন তিনি। উল্লেখযোগ্যভাবে, এই রেলপথের উদ্বোধন হওয়ার কথা ছিল গত ১৯ এপ্রিল, কিন্তু নিরাপত্তাজনিত আশঙ্কায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেই কর্মসূচি।

পরে ২২ এপ্রিল ঘটে পহেলগাঁও হামলা, যাতে প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। এই ঘটনার পর থেকেই উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। যদিও এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মোদির সফরের পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে বলে জানা গিয়েছে। সম্ভাব্য দিন ৬ জুন, শুক্রবার।

আরও পড়ুনঃ ডিএমকে সাংসদের এক বাক্যেই সভা মুগ্ধ, রাষ্ট্রভাষা বিতর্কে দিলেন অনন্য জবাব

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হতে চলেছে শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে যুক্ত হতে চলেছে কাশ্মীর উপত্যকা— দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই প্রকল্প বাস্তবায়নের পথে।

Advertisement
ads

সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি হামলার আগেই সতর্ক করেছিল যে, শ্রীনগরের জবরবান (Zabarwan) রেঞ্জ সংলগ্ন তলহাটি অঞ্চলে পর্যটকদের উপর জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। সেই অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হলেও কোনও নির্দিষ্ট সাফল্য মেলেনি, এবং ঠিক সেইদিনই পহেলগাঁওয়ে ঘটে ভয়াবহ জঙ্গি হামলা।

এই প্রেক্ষিতেই বিরোধীরা প্রশ্ন তুলেছেন— যদি আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তাহলে কেন মোদির সফর বাতিল হলেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি পর্যটকদের? কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) কড়া ভাষায় বলেন, “প্রধানমন্ত্রী নিজে সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সফর বাতিল করেছিলেন, তাহলে সাধারণ মানুষের রক্ষায় কেন ব্যর্থ হলেন?”

তবে সূত্রের মতে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, এবং সেই কারণেই আবার কাশ্মীর সফরের রাস্তায় এগোচ্ছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই শ্রীনগর ও কাটরার মধ্যে বন্দে ভারত চলাচলের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন রেল আধিকারিকরা। দেশবাসীর দৃষ্টিও আপাতত সেই ঐতিহাসিক রেল উদ্বোধনের দিকেই।

Advertisement
ads
Continue Reading
Advertisement