অপারেশন সিঁদুর
পহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিঁদুর -এ কড়া বার্তা মোদির, রক্ত নয়, শরীরে বইছে গরম সিঁদুর
ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার এক মাস পূর্ণ হল বৃহস্পতিবার। আর সেই দিনেই রাজস্থানের বিকানের (Bikaner) থেকে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অমৃত ভারত প্রকল্পের আওতায় দেশের ১০৩টি স্টেশনের উদ্বোধনের মঞ্চ থেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের শক্ত প্রতিক্রিয়ার বার্তা দেন তিনি।
পাক অধিকৃত কাশ্মীর ও সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) সফলভাবে সম্পন্ন হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “২২ এপ্রিলের জবাব ২২ মিনিটেই দেওয়া হয়েছে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, এই প্রতিঘাত প্রতিশোধ নয়, এটা ন্যায়ের লড়াই। মোদির কথায়, “আমার শরীরে এখন রক্ত নয়, গরম সিঁদুর বইছে। যারা ভারতের মা-বোনদের সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুনঃ ভোট প্রস্তুতিতে রকমারি জটিলতা, সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম নিয়ে নয়া গুঞ্জন
সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, “সামনাসামনি যুদ্ধে পাকিস্তান ভারতের মুখোমুখি দাঁড়াতে পারে না। সাহস থাকলে লড়াইয়ে আসুক।” উল্লেখযোগ্যভাবে, এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি একদিকে দেশের সুরক্ষা ব্যবস্থার দৃঢ়তা তুলে ধরেন, অপরদিকে নাগরিকদের মধ্যে আত্মবিশ্বাস জোগাতে চান বলেই মত বিশ্লেষকদের।
#WATCH | #OperationSindoor | Rajasthan | Addressing a public rally in Deshnoke, Bikaner, PM Modi says, “… Modi ka dimaag thanda hai lekin lahu garam hota hai. Modi ki nasson mein, lahu nahin, garam sindoor beh raha hai…”
“Pakistan can never win in a direct fight with India.… pic.twitter.com/GLsArMBqP6
— ANI (@ANI) May 22, 2025
এই দিন রাজস্থানের বিকানের থেকে ভার্চুয়ালি দেশের ১০৩টি অমৃত ভারত রেল স্টেশনের উদ্বোধন করেন মোদি। এর মধ্যে পশ্চিমবঙ্গেরও ৩টি স্টেশন রয়েছে। উন্নয়ন ও পরিকাঠামোগত অগ্রগতির পাশাপাশি প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে জাতীয় নিরাপত্তা, জঙ্গিবাদবিরোধী পদক্ষেপ এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো সাহসী অভিযানের বার্তা।
শেষে প্রধানমন্ত্রী বলেন, “আমার মাথা ঠান্ডা থাকে ঠিকই, কিন্তু রক্ত সিঁদুরের মতোই গরম থাকে।” তাঁর এই মন্তব্য জনতার মধ্যে দেশপ্রেম উসকে দেয় বলেই মনে করছেন অনেকে।
