ঝড়বৃষ্টির রাতে গঙ্গাসাগরে দেখা গেল সন্দেহজনক ড্রোন
Connect with us

ভাইরাল খবর

ঝড়বৃষ্টির রাতে গঙ্গাসাগরে দেখা গেল সন্দেহজনক ড্রোন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার আকাশে অজ্ঞাত ড্রোনের রহস্য এখনও অমীমাংসিত। তারই মধ্যে নতুন করে উদ্বেগ ছড়াল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। বুধবার (Wednesday) রাতের অন্ধকারে ফের দেখা গেল রহস্যজনক আলোকময় ড্রোন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ঝড়-বৃষ্টির মধ্যেই রাতে দু’দফায় মোট পাঁচটি ড্রোন জাতীয় উড়ন্ত বস্তু দেখা যায় গঙ্গাসাগরের আকাশে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ প্রথমবার চোখে পড়ে তিনটি বড়সড় বস্তু, যেগুলি আকারে অনেকটাই বড় ড্রোনের মতো। পরে রাত সাড়ে দশটা নাগাদ ফের দু’টি ড্রোন ঘুরে বেড়াতে দেখা যায়।

সুন্দরবন পুলিশ জেলার (Sundarban Police District) গোয়েন্দা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি তারা জানিয়েছে, ইতিমধ্যে উপকূলরক্ষী বাহিনী (Coast Guard) এবং ভারতীয় নৌবাহিনীকে (Indian Navy) অবহিত করা হয়েছে।

আরও পড়ুনঃ হাতির হানায় দুই যুবকের মৃত্যু, বনদপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

Advertisement
ads

স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, ওই উড়ন্ত বস্তুর গতিবিধি অত্যন্ত সন্দেহজনক ছিল এবং সেগুলি বেশ কিছুক্ষণ ধরে ঘুরে বেড়ায়। আকাশ পরিষ্কার না থাকা সত্ত্বেও সেগুলির আলো সুস্পষ্টভাবে চোখে পড়েছে।

নিরাপত্তার স্বার্থে সুন্দরবনের উপকূলবর্তী সব থানাকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, আকাশ বা জলপথে কোনও অস্বাভাবিক কিছু চোখে পড়লেই সঙ্গে সঙ্গে পুলিশ সুপারের কার্যালয়ে জানাতে হবে।

উল্লেখ্য, দুদিন আগেই কলকাতা শহরের ওপরেও রাতের আকাশে দেখা গিয়েছিল কয়েকটি সন্দেহজনক ড্রোন। তবে সেগুলি কারা চালাচ্ছিল, কী উদ্দেশ্যে, সেই প্রশ্ন এখনও অনুত্তরিত। গঙ্গাসাগরের এই সাম্প্রতিক ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement