সলমনের বাংলোয় ফের নিরাপত্তা ভেদ করে অনুপ্রবেশ, মুম্বই পুলিশের জালে দুই 'ভক্ত'
Connect with us

ভাইরাল খবর

সলমনের বাংলোয় ফের নিরাপত্তা ভেদ করে অনুপ্রবেশ, মুম্বই পুলিশের জালে দুই ‘ভক্ত’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ (Galaxy Apartment) ঘিরে আবারও উদ্বেগ বাড়াল নিরাপত্তা ইস্যু। সোমবার ও মঙ্গলবার, পরপর দুইদিন ভাইজানের বাংলোয় ঢোকার চেষ্টা করেন দু’জন অনাহূত ব্যক্তি। বিস্ময়ের বিষয়, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই অনুপ্রবেশ ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলছে মুম্বই পুলিশ ও সলমনের নিরাপত্তা শিবির।

প্রথম ঘটনাটি ঘটে সোমবার কাকভোরে। জানা গেছে, ইশা ছাবড়া (Isha Chhabra) নামে বছর বত্রিশের এক মহিলা নিজেকে সলমনের ‘ভক্ত’ দাবি করে প্রবেশের চেষ্টা করেন বাংলোয়। গেট পেরিয়ে লিফট অবধি পৌঁছে যান তিনি। তখনই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলে বান্দ্রা থানার পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুনঃ সস্ত্রীক ত্রিপুরায় পুজো দিলেন দিলীপ ঘোষ, আশীর্বাদ নিলেন চিত্ত মহারাজের

পরের দিন মঙ্গলবার সকালে আরও এক ব্যক্তি গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করেন। ধৃতের নাম জিতেন্দ্র কুমার সিং (Jitendra Kumar Singh), যিনি ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গেছে। তাঁকেও আটক করেছে পুলিশ। দুই অভিযুক্তই দাবি করেছে, তারা সলমনের বড় অনুরাগী। তবে এই ধরনের ‘অনুরাগ’ এখন তারকা এবং তাঁর পরিবারকে চিন্তায় ফেলছে।

Advertisement
ads

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গোষ্ঠীর সদস্যরা সলমনের বাংলোয় গুলিবর্ষণ করেছিল। তারপর থেকেই অভিনেতার জীবনধারা হয়ে উঠেছে সীমাবদ্ধ। বুলেটপ্রুফ গাড়ি, নিরাপত্তা বলয় ঘেরা বাড়ি এবং চলাফেরা কেবল নির্দিষ্ট গন্তব্যেই সীমিত।

সূত্রের খবর, দুটি ঘটনাতেই অনধিকার প্রবেশের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবে এমন নিশ্ছিদ্র নিরাপত্তার পরও কীভাবে ঘটল এই ঘটনা, তা নিয়ে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। ভাইজানের অনুরাগীদের একটি অংশও সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এই ঘটনায়।

Continue Reading
Advertisement