সেনার অভিযানকে কুর্নিশ, অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে বিজেপির রাস্তায় নামার প্রস্তুতি
Connect with us

হামলা

সেনার অভিযানকে কুর্নিশ, অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে বিজেপির রাস্তায় নামার প্রস্তুতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)–এর সাফল্যকে সামনে রেখে দেশজুড়ে বড়সড় প্রচারে নামছে বিজেপি (BJP)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ভারতীয় সেনার (Indian Army) সফল অভিযানের পর, সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাতে আগামী দশ দিনজুড়ে জাতীয় পতাকা হাতে ‘তিরঙ্গা যাত্রা’ (Tiranga Yatra) কর্মসূচি পালিত হবে। পশ্চিমবঙ্গেও এই যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। তবে ১৬ মে রাজ্যজুড়ে একযোগে বৃহৎ কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, ভারত সংঘর্ষ বিরতিতে সায় দিলেও, অপারেশন সিঁদুর ছিল দেশের বিজয়ের প্রতীক। প্রধানমন্ত্রীর কথায়, এ ধরনের জঙ্গি হামলার জবাব এবার থেকে এভাবেই দেওয়া হবে। এই বক্তব্যই বিজেপির প্রচারের মূল সুর হতে চলেছে।

দলের শীর্ষ সূত্রে খবর, রবিবার বিকেলে বিজেপি সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)-র বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সহ দলের উচ্চপদস্থ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ঠিক হয়, সোমবার থেকেই সেনার সাফল্য উদ্‌যাপন করে প্রচার শুরু করা হবে। সমস্ত সাংগঠনিক জেলায় র‍্যালি, মিছিল, সভার মাধ্যমে সেনাবাহিনীকে অভিনন্দন জানানোর পরিকল্পনা ছিল।

আরও পড়ুনঃ হ্যাকিং নয়, অপপ্রচারে ভরসা পাকিস্তানের; ১৫ লক্ষ সাইবার হানার বেশিরভাগই ব্যর্থ

Advertisement
ads

তবে পরে সিদ্ধান্ত বদলে সোমবার সকালেই ওই কর্মসূচি স্থগিত রাখা হয়। দলের শীর্ষ নেতৃত্ব মনে করেন, কিছু বিষয় স্পষ্ট না করে প্রচারে যাওয়া উচিত নয়। যেমন—কী পরিস্থিতিতে ভারত যুদ্ধবিরতিতে রাজি হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর মধ্যস্থতার প্রসঙ্গ, এবং পহেলগাঁও হামলায় জড়িত দোষীরা এখনও অধরা কেন—এই প্রশ্নগুলোর জবাব না দিলে জনতার সামনে যাওয়া কঠিন হতে পারে।

সেই কারণেই ঠিক হয়, প্রধানমন্ত্রীর ভাষণের পরই প্রচারে নামবে দল। ভাষণে মোদী জানিয়ে দেন, ভারত যদি পাকিস্তানের সঙ্গে কোনওদিন আলোচনায় বসে, তাহলে তা হবে কেবলমাত্র সন্ত্রাস ও পাক অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে।

প্রধানমন্ত্রীর বার্তার পর দলের জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র (Sambit Patra) দাবি করেন, ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের ১১টি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে, ১০০ জন জঙ্গি ও প্রায় ৫০ জন পাক সেনার মৃত্যু হয়েছে, এবং পাক বাহিনীর মনোবলে বড় ধাক্কা লেগেছে। বিজেপি এই বার্তাই প্রচারের মাধ্যমে পৌঁছে দিতে চায় দেশের মানুষের কাছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দশ দিন ধরে তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সেনার সাফল্য এবং দেশের প্রতিরক্ষা নীতিকে সামনে এনে জাতীয়তাবাদী চেতনা জোরদার করা হবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement