হ্যাকিং নয়, অপপ্রচারে ভরসা পাকিস্তানের; ১৫ লক্ষ সাইবার হানার বেশিরভাগই ব্যর্থ
Connect with us

হামলা

হ্যাকিং নয়, অপপ্রচারে ভরসা পাকিস্তানের; ১৫ লক্ষ সাইবার হানার বেশিরভাগই ব্যর্থ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা চালায় পাকিস্তান মদতপুষ্ট হ্যাকাররা। মহারাষ্ট্র সাইবার সেলের একটি তদন্তমূলক প্রতিবেদনে জানানো হয়েছে যে, মোট ১৫ লক্ষবার এই সাইবার আক্রমণ চেষ্টা করা হয়েছিল। তবে, তাদের সাফল্য ছিল সীমিত। মাত্র ১৫০টি ক্ষেত্রে তারা সফল হতে পেরেছিল, বলছে প্রতিবেদন।

তদন্ত রিপোর্ট অনুযায়ী, সাইবার আক্রমণ শুধুমাত্র পাকিস্তান থেকে নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো, এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকেও পরিচালিত হয়েছিল। এই প্রতিবেদনটি ‘রোড অফ সিঁদুর’ নামে পরিচিত, যেখানে সাইবার হ্যাকারদের একাধিক দাবিকে মিথ্যা বলে আখ্যায়িত করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘প্রার্থনা নয়, এবার যুদ্ধ’—অপারেশন সিঁদুর নিয়ে সেনার সাংবাদিক বৈঠকে দিনকরের কবিতা, তুলসীদাসের উদ্ধৃতি

হ্যাকাররা দাবি করেছিলেন, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে এবং ভারতের বেশ কিছু বিদ্যুৎকেন্দ্রে সাইবার আক্রমণ করে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত করা হয়েছে। তবে, তদন্ত রিপোর্টে এসব দাবি অস্বীকার করা হয়েছে।

Advertisement
ads

যে ১৫০টি ওয়েবসাইট হ্যাকাররা সফলভাবে নিশানা করতে পেরেছে, তার মধ্যে একটি পুরসভার ওয়েবসাইট এবং একটি নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট ছিল, যেগুলি বিকৃত করা হয়েছিল। তবে, অধিকাংশ ক্ষেত্রেই ভারতীয় সাইবার সেল হ্যাকারদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে।

তদন্তমূলক প্রতিবেদনটি এখন বিভিন্ন তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হয়েছে, যা পরবর্তীতে এর ওপর আরও তদন্ত চালাবে।

Continue Reading
Advertisement