হামলা
ভারতের সাথে যুদ্ধের পর নাজুক অবস্থায় পাকিস্তান, বাটি হাতে IMF-এর দ্বারস্থ
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান, ভারতের প্রত্যাঘাতে যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তাতে এখন দেশটি আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হয়ে সাহায্য চাচ্ছে। পাকিস্তান তাদের ঋণ পরিস্থিতি আরও গুরুতর হওয়ায় আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF) এর কাছে আবারও সহায়তার জন্য আবেদন জানিয়েছে।
তাদের দাবি, ১.৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হোক যাতে দেশটির মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যদিও এই দাবি নিয়ে কিছু অস্বস্তি তৈরি হয়েছে, কারণ পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানায়, যে পোস্টের মাধ্যমে এই দাবি করা হয়েছিল তা হ্যাক করা হয়েছিল।
আরও পড়ুনঃ ভারতের হামলার প্রতিক্রিয়ায় দ্বিধায় ঢাকা! এরিমধ্যে , ইউনূসের বাসভবন ঘিরে বিক্ষোভে এনসিপি
