ভারতের সাথে যুদ্ধের পর নাজুক অবস্থায় পাকিস্তান, বাটি হাতে IMF-এর দ্বারস্থ
Connect with us

হামলা

ভারতের সাথে যুদ্ধের পর নাজুক অবস্থায় পাকিস্তান, বাটি হাতে IMF-এর দ্বারস্থ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান, ভারতের প্রত্যাঘাতে যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তাতে এখন দেশটি আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হয়ে সাহায্য চাচ্ছে। পাকিস্তান তাদের ঋণ পরিস্থিতি আরও গুরুতর হওয়ায় আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF) এর কাছে আবারও সহায়তার জন্য আবেদন জানিয়েছে।

তাদের দাবি, ১.৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হোক যাতে দেশটির মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যদিও এই দাবি নিয়ে কিছু অস্বস্তি তৈরি হয়েছে, কারণ পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানায়, যে পোস্টের মাধ্যমে এই দাবি করা হয়েছিল তা হ্যাক করা হয়েছিল।

আরও পড়ুনঃ ভারতের হামলার প্রতিক্রিয়ায় দ্বিধায় ঢাকা! এরিমধ্যে , ইউনূসের বাসভবন ঘিরে বিক্ষোভে এনসিপি

তবে এই তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ থাকা সত্ত্বেও, পাকিস্তান এখনও আইএমএফের কাছে ঋণ চেয়ে একটি জরুরি বৈঠক ডেকেছে, যা শনিবার অনুষ্ঠিত হতে চলেছে। পাকিস্তানের অর্থমন্ত্রক চাইছে, যাতে আন্তর্জাতিক সহায়তা দেশটির অর্থনৈতিক সঙ্কট সমাধানে সাহায্য করতে পারে। ভারত এই পরিস্থিতিতে আইএমএফকে চাপ দিয়ে আসছে, যাতে পাকিস্তানকে কোনো অর্থ সাহায্য না দেওয়া হয়, কারণ ভারতের মতে, ওই অর্থে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে সহযোগিতা করা হতে পারে।

Advertisement
ads

অতএব, এটি এখন দেখার বিষয়, যে ভারতীয় চাপের মধ্যে আইএমএফ পাকিস্তানকে ঋণ দিতে সম্মত হয় কিনা। পাকিস্তানের পরিস্থিতি এতটাই সঙ্কটাপন্ন যে, তারা আন্তর্জাতিক ঋণ নিয়ে নিজের অর্থনীতি সচল রাখতে চাইছে।

Continue Reading
Advertisement