সন্ত্রাসবাদের ছায়া বাংলাদেশে, অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলে সরব আওয়ামী লিগ
Connect with us

হামলা

সন্ত্রাসবাদের ছায়া বাংলাদেশে, অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলে সরব আওয়ামী লিগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশের মাটিতে জঙ্গি তৎপরতা নিয়ে ফের কড়া অবস্থান নিল বাংলাদেশ আওয়ামী লিগ (Awami League)। অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে বাংলাদেশে মাথা চাড়া দিচ্ছে সন্ত্রাসবাদ। বুধবার পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর দিনেই ঢাকায় সরব হয়েছে হাসিনার নেতৃত্বাধীন দল। দলের বক্তব্য, কিছু রাজনৈতিক শক্তি বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্রে’ পরিণত করতে মরিয়া।

দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party বা NCP) ‘সন্ত্রাসবাদের মুখপাত্র’ হয়ে উঠছে। ওই দলের বিবৃতিতে আওয়ামী লিগকে ‘সন্ত্রাসবাদে মদতদাতা’ হিসেবে আখ্যা দেওয়ার পরই পাল্টা বিবৃতি দেয় আওয়ামী লিগ। সাফ জানানো হয়, “জাতীয় নাগরিক পার্টি এমন একটি প্ল্যাটফর্ম, যার জন্মই হয়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী শক্তির গর্ভে। এই দল বাংলাদেশে উগ্রবাদের বিস্তার ঘটিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত হানতে চায়।”

আরও পড়ুনঃ লাহোরে ড্রোন বিস্ফোরণ! ‘অপারেশন সিঁদুর’-এর পর আবার কাঁপল পাকিস্তান

দলের সভাপতি শেখ হাসিনা (Sheikh Hasina) সম্প্রতি একাধিকবার মন্তব্য করেছেন, দেশের কিছু রাজনৈতিক চরিত্র এবং বিতর্কিত অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস (Muhammad Yunus) বাংলাদেশকে আন্তর্জাতিক সন্ত্রাসের আস্তানায় পরিণত করতে চক্রান্ত করছেন।

Advertisement
ads

আওয়ামী লিগের বিবৃতিতে বলা হয়েছে, “NCP ও তাদের বিদেশে থাকা সমর্থকেরা যেভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তা আসলে পরোক্ষে জঙ্গিদের সমর্থন করার সামিল। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেই তারা বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য বিপজ্জনক বার্তা বহন করে।”

আওয়ামী লিগের মতে, ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কে NCP ও অন্তর্বর্তী সরকারের বক্তব্য ‘অকূটনৈতিক এবং বিপজ্জনক’। তাদের আশঙ্কা, এমন বক্তব্য বাংলাদেশের কূটনৈতিক স্বার্থ ও নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। দলটি মনে করছে, এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নয়, বরং ‘খুনি ও চরমপন্থী গোষ্ঠীর স্বার্থরক্ষায় প্ররোচিত’।

আওয়ামী লিগের ভাষ্য, “যাঁরা অতীতে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের সঙ্গে ছিল, আজ তারাই জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে জাতীয় ঐক্যের নামে প্রহসন করছে। কিন্তু সন্ত্রাসবাদ ও উগ্রবাদের ছায়ায় দাঁড়িয়ে জাতীয় ঐক্যের ডাক দেওয়া একেবারেই মুখোশের রাজনীতি।”

দলের দাবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) আদর্শেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, এবং শেখ হাসিনার নেতৃত্বেই আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদা প্রতিষ্ঠিত। কিন্তু এখন সেই মূল্যবোধ ও আদর্শকে চ্যালেঞ্জ করছে এক শ্রেণির উগ্রপন্থী গোষ্ঠী।

Advertisement
ads
Continue Reading
Advertisement