নিজের পায়ে দাঁড়াও’—মুখ্যমন্ত্রীর বার্তা জীবনমন্ত্র সুস্মিতার, স্টার্টআপ আখের রসে
Connect with us

কলকাতা

নিজের পায়ে দাঁড়াও’—মুখ্যমন্ত্রীর বার্তা জীবনমন্ত্র সুস্মিতার, স্টার্টআপ আখের রসে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হাওড়ার ডুমুরজলার রিং রোডের ধারে এক ছোট্ট আখের রসের স্টল। দূর থেকেই চোখে পড়ে পরিচ্ছন্ন ও সাজানো স্টলটি। স্টলের নাম ‘জিভ সিপ’। আর যিনি এই স্টল চালাচ্ছেন, তিনি সুস্মিতা বড়াল—একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী, যিনি নিজের পড়াশোনার খরচ জোগাতে রোজ ঘাম ঝরাচ্ছেন এই স্টলে।

সুস্মিতা বর্তমানে ব্যান্ডেলের একটি বেসরকারি কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছেন। কিন্তু উচ্চশিক্ষার খরচ সামলানো সহজ নয়। তাই এক বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের পায়ে দাঁড়াবেন। পাশে ছিল পরিবার ও বন্ধুবান্ধবরা। তাঁদের সমর্থনেই গরমকালকে মাথায় রেখে শুরু করেন আখের রস বিক্রি।

তবে শুধু সাধারণ আখের রসেই থেমে থাকেননি সুস্মিতা। ক্রেতাদের জন্য নতুনত্ব আনতে আম ও আনারসের পাল্প মিশিয়ে তৈরি করেছেন ফিউশন ড্রিঙ্ক। তাঁর কথায়, “আধুনিক মেশিন দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে রস তৈরি করি। গ্লাভস ও মাস্ক ব্যবহার করি। এখন তো শপিং মলেও আখের রস পাওয়া যাচ্ছে। আমি চাই নিজের স্টলকে সেখানেই পৌঁছে দিতে।”

আরও পড়ুনঃ সল্টলেক সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণের পর আতঙ্কে

Advertisement
ads

স্টলের সামনেই টাঙানো ব্যানারে লেখা রয়েছে আখের রসের নানা স্বাস্থ্যগুণের কথা। যদিও শুরুর দিকে অনেকে তাঁর উদ্যোগ নিয়ে হাসিঠাট্টা করেছিলেন। একা একটি মেয়ে রাস্তায় দাঁড়িয়ে রস বিক্রি করছে—এই দৃশ্য তখন অনেকের কাছে অচেনা ছিল। তবে সময়ের সঙ্গে বদল এসেছে। এখন দিনে গড়ে ৭০০ টাকা মতো বিক্রি করছেন সুস্মিতা।

তাঁর এই সাহসী উদ্যোগের অনুপ্রেরণায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্মিতা জানান, “মুখ্যমন্ত্রী সবসময় বলেন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। কাজ ছোট হলেও ক্ষতি নেই। একদিন তা বড় হবেই। আমি সেই কথাতেই বিশ্বাস রাখি।”

সুস্মিতা আজ শুধু নিজের পড়াশোনার খরচই বহন করছেন না, ভবিষ্যতে ‘জিভ সিপ’ নামক নিজের ব্র্যান্ডকে বড় করার স্বপ্নও দেখছেন। তাঁর এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হচ্ছেন বহু তরুণ-তরুণী।

Advertisement
ads
Continue Reading
Advertisement