সল্টলেক সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণের পর আতঙ্কে
Connect with us

দুর্ঘটনা

সল্টলেক সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণের পর আতঙ্কে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শুক্রবার দুপুরে সল্টলেকের সেক্টর ফাইভে ঘটে গেল একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি রাসায়নিক কারখানা থেকে হঠাৎই আগুন ও বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে ওঠেন এলাকার কর্মরত মানুষজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই কারখানার ভিতর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং একের পর এক বিস্ফোরণের শব্দ কানে আসে। এমন পরিস্থিতিতে দমকল বিভাগে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ছয়টি দমকল ইঞ্জিন।

দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছে জানান, “কিছু দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগছে। তবে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, ভিতরে কোনও ব্যক্তি আটকে নেই।” প্রথমে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বাইরে থেকে হোসপাইপ ব্যবহার করে কাজ শুরু হয়। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, দমকলকর্মীরা ভিতরে প্রবেশ করতে পারেননি। তাঁদের মতে, আগুন কিছুটা কমলেই ভিতরে প্রবেশ করে আরও নিয়ন্ত্রণের কাজ শুরু করা হবে।

আরও পড়ুনঃ বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঠিকাদার

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে রাসায়নিক উপাদান থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে দমকল কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন। এটি মনে করিয়ে দেয়, দুইদিন আগে কলকাতার বড়বাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, তাতে ১৪ জন প্রাণ হারান।  অধিকাংশের মৃত্যু হয়েছিল বিষাক্ত ধোঁয়ার কারণে। এই ঘটনার পরও চরম সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন দমকল ও প্রশাসন।

Advertisement
ads

কিন্তু সবথেকে ভাববার বিষয় যে, রাজ্যে প্রতিদিন যে অগ্নিকান্ড হচ্ছে  তাকি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কারো হাত?