জেলার খবর
সামশেরগঞ্জে বাবা-ছেলে খুন! গ্রেফতার ২, বাকিদের খোঁজে তল্লাশি
নিউজ ডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল পরিস্থিতি তৈরী হয়েছিল মুর্শিদাবাদ জেলা জুড়ে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের এলাকা থেকে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। এবার এই হত্যাকাণ্ডে ২জনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় ওই দুজন প্রত্যক্ষভাবে জড়িত বলে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি, একথা জনিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।
নতুন ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে শুক্রবার থেকে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এই হামলা-হিংসা-অশান্তির জেরে সেখানকার সামশেরগঞ্জে বাড়ি থেকে বাবা-ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার কর পুলিশ। ধারাল অস্ত্র দিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই হত্যাকাণ্ডের ঘটনায় দিলবর ও কালু নামে দুজনকে গ্রেফতার করলো পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হত্যাকাণ্ডের দিন সামশেরগঞ্জে দুষ্কৃতীর দল মৃতদের বাড়িতে হানা দেয়। সম্ভবত লুটপাটের উদ্দেশ্য নিয়েই মৃতদের বাড়িতে ভাঙচুর চালাতে থাকে তারা। সেই সময় বাবা-ছেলে তাদের বাধা দিতে গেলে, তাদেরকে সামনে পেয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এরপর পুলিশ দেহ দুটি উদ্ধার করে ফারাক্কা হাসপাতালে নিয়ে যায়। তাদের দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এদিকে পরিবার অভিযোগ জানিয়েছে, ঘটনার সময় বারবার পুলিশকে ফোন করলেও কাউকে সাহায্যের জন্য ফোনে পাওয়া যায়নি।
আরও পড়ুন – যৌনচক্রে বাবা-ছেলে! বারাণসী গণধর্ষণ মামলায় ফের নাম জড়াল পুরনো অপরাধীর
বিষয়টি নিয়ে মঙ্গলবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, হরগোবিন্দ দাস ও চন্দন দাস, তারা সম্পর্কে বাবা-ছেলে, তাদের খুন করা হয়েছিল। দুষ্কৃতীদের খুঁজে বের করতে, আমরা বিশেষ তদন্তকারী দল তৈরী করি। গত দুদিনে ওই এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। সেই ফুটেজ খতিয়ে দেখা হয় এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করতে সক্ষম হই আমরা।
যে বা যারা এই খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত, তাদেরও চিহ্নিত কড়া সম্ভব হয়েছে। এরপর গতকাল অভিযান চালিয়ে দু’জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। একজনকে বীরভূম ও অন্যজনকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছি।
আরও পড়ুন – মুর্শিদাবাদ,মালদহে সাধারণ মানুষকে সাহায্যের আশ্বাস রাজ্যপালের
