জমি দুর্নীতি মামলায় ফের তলব গান্ধী পরিবারের জামাইকে!
Connect with us

বিশ্বের খবর

জমি দুর্নীতি মামলায় ফের তলব গান্ধী পরিবারের জামাইকে!

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: হরিয়ানার একটি জমি দুর্নীতি মামলার সঙ্গে নাম জড়িয়েছিল গান্ধী পরিবারের জামাই তথা কেরলের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার। এবার সেই ঘটনায় আবারও চাপ বাড়ল প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর! কারণ, জমি দুর্নীতিকাণ্ডের তদন্তে রবার্ট বঢরাকে ফের তলব করল ইডি। এই নিয়ে দ্বিতীয় বার তাকে জমি কেলেঙ্কারি মামলায় তলব করা হল। এর আগে গত ৮ এপ্রিল রবার্টকে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছিল,কিন্তু তিনি তা সত্ত্বেও হাজির হননি।

রবার্ট বঢরা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সম্পর্কে শ্যালক। ব্যবসায়ী রবার্ট বঢরাকে আর্থিক লেনদেন এবং বেনামি সম্পত্তি কেনার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করল ইডি। যদিও প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী
মঙ্গলবার ইডির দফতরে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী দলের এই সমনকে ‘বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ’ বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, হরিয়ানার একটি জমি কেলেঙ্কারি মামলার সঙ্গে নাম জড়িয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর। এই নিয়ে দ্বিতীয় বার রবার্টকে এই মামলায় তলব করা হল। এদিন মঙ্গলবার ইডির দফতর যাওয়ার পথে তিনি বলেন, আমি যখনই জন সাধারণের হয়ে আওয়াজ তুলেছি, ওরা আমাকে দমানোর চেষ্টা করেছে। তবে আমার লুকোনোর মতো কিছুই নেই। ইডি আমাকে যে যে প্রশ্ন করবে সব কিছুর উত্তর দিতে আমি তৈরী।

সূত্রের খবর, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে রবার্টের সংস্থা স্কাইলাইট হসপিটালিটি কর্তৃক ৭.৫ কোটি টাকায় কেনা একটি জমি নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ, ওই জমির মিউটেশন প্রক্রিয়া যেখানে শেষ হবে তিন মাসে, সেখানে ১ দিনের তা সম্পন্ন হয়ে যায়।

Advertisement
ads

আরও পড়ুন – বাংলার নামে ভুয়ো ছবি প্রচার! রাজ্য বিজেপির বিরুদ্ধে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

এরপরে জমিটি ৫৮ কোটি টাকায় রিয়্যাল এস্টেট সংস্থা ডিএলএফের কাছে বিক্রি করে দেওয়া হয়। এছাড়াও ইডির আরও অভিযোগ, ২০০৯ সালে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির সঙ্গে রবার্ট লন্ডনেও একটি বেনামি সম্পত্তি কিনেছিলেন। সেই মামলার চার্জশিটে নাম রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীরও। গত লোকসভা ভোটের আগে লন্ডনের ওই বাড়ি নিয়ে রবার্ট ও তাঁর সচিবের কিছু ইমেলের আদান-প্রদানের তথ্য প্রকাশ্যে আনে নরেন্দ্র মোদীর সরকার।

প্রসঙ্গত, গতকাল রবার্ট জানিয়েছিলেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চাইলে আমি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। তিনি জানান, কংগ্রেস যদি বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি মানুষকে শামিল করতে চান, তবে আমাকে নিশ্চয়ই রাজনীতিতে যোগ দিতে বলবেন। এর মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী কেরলের সাংসদ। তবে এখনও পর্যন্ত গান্ধী-নেহরু পরিবারের সঙ্গে আত্মীয়তাই তাঁর একমাত্র রাজনৈতিক যোগসূত্র। এই কথা ঘোষণার মাত্র এক দিনের মাথায় ফের রবার্টকে তলব করল ইডি।

আরও পড়ুন – বাংলাদেশি অনুপ্রবেশে জাল পাসপোর্ট চক্র! গেদে থেকে কলকাতা, একযোগে অভিযান

Advertisement
ads
Continue Reading
Advertisement