''ডান্ডা দিয়েই ঠান্ডা করতে হবে'', মুর্শিদাবাদের ঘটনা নিয়ে ফের সরব যোগী আদিত্যনাথ
Connect with us

বিশ্বের খবর

”ডান্ডা দিয়েই ঠান্ডা করতে হবে”, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে ফের সরব যোগী আদিত্যনাথ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের ( mursidabad )ছড়িয়েছে অশান্তি। এবার এই ঘটনায় ফের সরব হলেন উৎত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ( yogi adityanath )। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ( mamata banerjee ) একহাত নিলেন তিনি। বললেন, লাথো কা ভূত, বাতো সে নহি মানেঙ্গে, মুর্শিদাবাদ অশান্তিতে ডান্ডা-র দাওয়াই দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

যোগী আদিত্যনাথের কথায়, এই ধরনের অশান্তি, বিশৃঙ্খলা পরিস্থিতি যারা তৈরি করার চেষ্টা করছেন তাদের ডান্ডা দিয়েই ঠান্ডা করা যাবে।

মঙ্গলবার হরদোই এলাকায় একটি জনসভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ( yogi adityanath ) বলেন, বাংলা জ্বলছে। তা সত্ত্বেও সেখানকার মুখ্যমন্ত্রী ( cm on bengal  mamata banerjee )মুখে কুলুপ এঁটে রয়েছেন। লাথো কা ভূত বাতো সে নহি মানেঙ্গে।

আরও পড়ুন – মুর্শিদাবাদ ইস্যুতে বিরোধী দলকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ

Advertisement
ads

ধর্মনিরপেক্ষতার নামে হিংসা ছড়ানো হচ্ছে, হিংসা ইন্ধনকারীদের ওপর কোনও পদক্ষেপ করা হচ্ছে না। এই সব দুষ্কৃতীদের ওষুধ শুধু ডান্ডা। বাংলাদেশ যাদের পছন্দ তারা তবে সেখানেই চলে যান।

প্রসঙ্গত, এর আগেও রবিবার লখনৌতে ভারতরত্ন বাবাসাহেব ড: বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী অনুষ্ঠান থেকে যোগী বলেছিলেন, মুর্শিদাবাদে তিন জন হিন্দুকে ঘর থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। জানেন এরা কারা? সেই অবহেলিত এবং দরিদ্র মানুষ।

তিনি আরও বলেছেন, নয়া সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় অব্যবস্থা তৈরির চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে। বিরোধীরা ভয় পাচ্ছে বলেই এমন অশান্তির পরিবেশ, মানুষের মধ্যে ভয় দেখানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন – জমি দুর্নীতি মামলায় ফের তলব গান্ধী পরিবারের জামাইকে!

Advertisement
ads