প্রেসিডেন্ট মুর্মুর অনুমোদন পেল সংশোধনী বিল, আইন ঠেকাতে মরীয়া বিরোধীরা
Connect with us

দেশের খবর

প্রেসিডেন্ট মুর্মুর অনুমোদন পেল সংশোধনী বিল, আইন ঠেকাতে মরীয়া বিরোধীরা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সংসদের দুই কক্ষে আলোচনার পর অবশেষে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেল ওয়াকফ সংশোধনী। সংসদের দুই কক্ষেই ধ্বনি ভোটে পাস হয় এই বিল। শনিবার ওয়াকফ বিলে সম্মতি দিলেন প্রেসিডেন্ট দৌপদী মূর্মূ।

ওয়াকফ সংশোধনী বিল পেশ করার পর চরমে ওঠে রাজনীতি। সরগরম হয় লোকসভা এবং রাজ্যসভা। তীব্র বাদানুবাদ তৈরী হয় বিরোধীদের মধ্যে। সংসদের দুই কক্ষেই দীর্ঘ আলোচনার পরেই মধ্যরাতে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। এবার ওয়াকফ বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেল।

জানা গিয়েছে, ওয়াকফ বিলে সই করে দিয়েছেন প্রেসিডেন্ট দৌপদী মূর্মূ । এর ফলে ওয়াকফ সংশোধনী বিল এবার পরিণত হবে আইনে। সেই সঙ্গে বদলে যাবে আগের ওয়াকফ বিল। গত বুধ ও বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দীর্ঘ আলোচনা হয় সংসদের দুই কক্ষে।

লোকসভার পরে ধ্বনি ভোটে সংশোধনী বিল পাস হয় রাজ্যসভাতেও। লোকসভায় বিলের পক্ষে ভোট দিয়েছেন ২৮৮ জন সাংসদ এবং বিপক্ষে ভোট দেন ২৩২ জন সাংসদ। এরপর, রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট দেন ১২৮ জন এবং বিপক্ষে ৯৫ জন সাংসদ ভোট দিয়েছিলেন।

Advertisement
ads

আরও পড়ুন – সংশোধনী বিল সমর্থন! বিজেপি নেতার বাড়ি জ্বালিয়ে দিল ক্ষিপ্ত জনতা

যদিও সংসদের দুই কক্ষেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য দলের সাংসদরা। অভিযোগ, এই বিল ভারতে সংখ্যালঘু অধিকার কেড়ে নেবে। বিজেপি সরকার এই বিল আন্তে চাইছে কারণ, সংখ্যালঘুদেরওপর ধর্মীয় আঘাত করার জন্য। এমনকি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ওই বিলকে অসাংবিধানিক বলে মন্তব্য করেন তৃণমূল।

তবে সংসদের দুই কক্ষে এই বিল পাশ হলেও বিলের প্রস্তাবিত আইন ঠেকাতে মরীয়া হয়ে উঠেছেন বিরোধীরা। সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দুই জন সাংসদ। আম আদমি দলের তরফেও এই বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন করা হয়েছে। এখন দেখার বিষয় ওয়স্কফ সংশোধনী বিল বিরোধিতা কতদূর পর্যন্ত গড়ায়।

আরও পড়ুন – মাত্র তিন দিনেই আইনে ওয়াকফ সংশোধনী বিল, বিরোধিতায় সরগরম রাজনীতি

Advertisement
ads