ঘিবলি জ্বরে কুপোকাত নেট দুনিয়া! কিভাবে বানাবেন ছবি জানেন?
Connect with us

ভাইরাল খবর

ঘিবলি জ্বরে কুপোকাত নেট দুনিয়া! কিভাবে বানাবেন ছবি জানেন?

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ঘিবলি ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে, রাজনৈতিক নেতা-মন্ত্রী, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, পাশাপাশি কুকুর,বেড়াল,ছাগল সবই কার্টুন হয়ে গিয়েছে! ঘিবলি জ্বরে কুপোকাত গোটা দুনিয়া। এতদিন মাত্র তিনটি ছবি বানাতে পারতেন ইউজাররা। কিন্তু, এবার যতখুশি বিনামূল্যে বানাতে পারবেন ভাইরাল ট্রেন্ডের ছবি।

আট থেকে আশি, ঘিবলি অবতারে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি তুলে ধরছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ঘিবলি ঝড়। এবার ঘিবলি ঝড়কে আরও শক্তিশালী করতে নতুন সিদ্ধান্ত নিলেন ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। জানালেন, এবার ঘিবলি তৈরি করতে পারবেন একেবারে বিনামূল্যে!

একসপ্তাহ হয়নি! এর মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ঘিবলি বানানো ছবি! মাত্র কিছুদিন আগেই আত্মপ্রকাশ করেছে চ্যাটজিপিটির ঘিবলি ইমেজ জেনারেশন টুল। এখন অনেকেই হয়তো জানেন না বা বুঝে উঠতে পারছেন না যে কিভাবে বানাবেন এই ভাইরাল ট্রেন্ডের ছবি! জানুন-

সঠিক প্রম্পট ব্যবহার না করার কারণেই অনেকে ঘিবলি ছবি তৈরি করতে পারছেন না। চ্যাট জিপিটি তৈরিই হয়েছে ইনপুট বুঝে কাজ করার জন্য। সেক্ষেত্রে যদি সঠিকভাবে নির্দেশ না দেওয়া হয় তাহলে সমস্যা অনেক। অনেকক্ষেত্রে এআই বুঝতে পারছে না যে, ব্যবহারকারীরা কী চাইছেন? সেই কারণেই মনের মতো ছবি উপহারও দিতে পারছে না। তাই ঘিবলি ছবি বানানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই নির্দেশ গুলি-

Advertisement
ads

আরও পড়ুন – ঘিবলি জ্বরে কাঁপছে দুনিয়া! চ্যাটজিপিটি-র কর্মীদের ঘুম উড়িয়ে দিল কার্টুন উন্মাদনা

মূলত এই ঘিবলি ছবি বানানো হয় openai.com-অ্যাপ। প্রথমেই এই অ্যাপে ঢুকে লগ ইন করুন। তারপর কনভারসেশন-এর জন্য নিউ চ্যাটে ক্লিক করুন। তারপর সেখানে একটি ইমেজ প্রম্পট লিখুন অর্থাৎ স্টুডিও ঘিবলি ফরম্যাটে ছবি তৈরি করতে চাইছেন তা বিস্তারে লিখুন। এবার এন্টার টিপুন। তারপরই চ্যাট জিপিটি আপনাকে আপনার ছবি ঘিবলি ফরম্যাটে সাজিয়ে দেবে। তারপর যে ছবি তৈরি হবে তা সেভ করে নিন আপনার মোবাইলে। তাহলেই সেটা আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।

আরও পড়ুন – দাম কমলো বাণিজ্যিক গ্যাসের, কার্যকরী হল নতুন সিলিন্ডারের দাম

Advertisement
ads
Continue Reading
Advertisement