উৎসবের দিনেই শোক, ঈদে গুলি-বোমায় কেঁপে উঠল পাকিস্তান
Connect with us

খুন

উৎসবের দিনেই শোক, ঈদে গুলি-বোমায় কেঁপে উঠল পাকিস্তান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনার ক্ষত এখনও দগদগে। উত্তপ্ত বালোচিস্তানের পরিস্থিতির মধ্যেই ঈদের দিনে রক্ত ঝরল পাকিস্তানের একাধিক শহরে। করাচি, উমেরকোট-সহ বিভিন্ন স্থানে গুলি চলার ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন, আহত ৯।

সোয়াবির গাদুন আমাজাই অঞ্চলে ঈদের নমাজের পর দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হন দু’জন, আহত হন আরও দুই ব্যক্তি। পুলিশের মতে, পুরনো শত্রুতার জেরে এই হামলা।

এরপর বান্নুর মান্দান অঞ্চলে সংঘর্ষের জেরে মৃত্যু হয় এক শিশু-সহ দুইজনের। অ্যাবোটাবাদের মিরপুর এলাকায়, ইদের নমাজের পর এক মসজিদের ভেতরে গুলি চালানো হয়, ঘটনায় দু’জন আহত হন।

আরও পড়ুনঃ পরিবারের মধ্যেই রক্তার্ত ইদ! শ্যালকদের হাতে খুন জামাইবাবু

Advertisement
ads

এছাড়া, করাকের রহমতাবাদ এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা। লোয়ার সাউথ ওয়াজিরিস্তানের গাঙ্গি খেল স্টপে দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। উমেরকোটের খোসা এলাকায় এক ব্যক্তি তাঁর প্রাক্তন স্ত্রীকে গুলি করে হত্যা করেন। অভিযোগ, বিবাহবিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রী নতুন বিয়ে করায় রাগের বসে ওই ব্যক্তি এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন।

করাচির হাইওয়েতে ডাকাতির সময় গুলি চলে। এতে একজন নিহত ও অপরজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা দেশে একাধিক হামলা ও সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সব ঘটনার তদন্ত শুরু করেছে।

Continue Reading
Advertisement