ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরেও সুস্থ মহিলা! উদ্ধার
Connect with us

বিশ্বের খবর

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরেও সুস্থ মহিলা! উদ্ধার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: মায়ানমারে ভূমিকম্পনে মৃতের সংখ্যা গিয়ে ছাড়ালো ২০০০ হাজার। জখম প্রায় ৬০০০ জন। মৃতের সংখ্যা ও জখমকারীদের সংখ্যা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা, কেটে গিয়েছে ৩দিন। ৬০ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর সুস্থভাবে উদ্ধার মহিলা! এটা কিভাবে সম্ভব? ঠিক কি জানতে পারা যাচ্ছে?

মায়ানমারে শুক্রবারের ভূমিকম্পনে দীর্ঘ সময় কেটে গেলেও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল এক মহিলাকে। যদিও এখনও মায়ানমারে অব্যাহত মৃত্যু মিছিল। ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল বেড়েই চলেছে।

প্রাকৃতিক বিপর্যয়ের বলি মায়ানমার। ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের চিনা দূতাবাসের ফেইসবুকে জানানো হয়েছে, মায়ানমারের একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক মহিলাকে। প্রায় ৬০ ঘণ্টা ওই মহিলা চাপা পড়েছিলেন মায়ানমারের ম্যান্ডালে এলাকার একটি হোটেলের ধ্বংসস্তূপের নিচে।

ওই মহিলার আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তবে গোটা মায়ানমারের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক অবস্থায় হয়ে আছে। বহু মানুষের মৃতদেহ এখনও চাপা পড়ে রয়েছে ধ্বংসস্তূপের নিচে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে, আশঙ্কা উদ্ধারকারীদের।

Advertisement
ads

এদিকে মায়ানমারের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব পড়েছে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। সেখানে মৃতের সংখ্যা আপাতত ১৮ জন বলে জানা গেছে। প্রশাসনের অনুমান, নির্মীয়মাণ স্কাইস্ক্রেপার ভেঙে পড়ায় আরও ৭৬ জন চাপা পড়ে রয়েছেন বলে, এই মুহূর্তে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন – মায়ানমারে আফটারশক চলবে কয়েকমাস! মৃতের সংখ্যা ১৬৪৪ পার

উল্লেখ্য, শুক্রবার সকালে কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। উৎপত্তিস্থল সে দেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ঠিক সেই সময়ই কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা-সহ একাধিক প্রান্তে। ভূমিকম্পের প্রভাব পড়ে ভারতেও। তীব্র কম্পনে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলা।

বাদ যায়নি সিকিমও। ভূমিকম্পের জেরে একের পর এক বহুতল, ব্রিজ ভেঙে পড়ে। রাস্তায় রাস্তায় ফাঁটল ধরে। কয়েক মিনিটের মধ্যে ফের কম্পন অনুভূত হয়। শুক্রবারের পর ফের শনিবারেও কম্পন অনুভূত হয়। সেই আফটারশকের মাত্রা ছিল ৪.৭। এরপরও চলতে থাকে লাগাতার আফটারশক।

Advertisement
ads

আরও পড়ুন – বিধ্বংসী ভূমিকম্প মায়ানমারে, সাহায্যের আশ্বাস মোদির