বিশ্বের খবর
ফের ভূমিকম্প মায়ানমারে! রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩
নিউজ ডেস্ক: শুক্রবারের পর শনিবারেও আফটার শকের ধাক্কা। মায়ানমারে এখনও অব্যাহত মৃত্যু মিছিল। গতকালের পর ফের আজকেও ভূমিকম্পন মায়ানমারে। রিখটার স্কেলে আজকের কম্পনের মাত্রা ছিল ৪.৩।
আফটার শকের ধাক্কায় ভূমিকম্প আতঙ্ক কাটছে না মায়ানমারে। শুক্রবারের বিদ্দ্যবংশী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে পুরো দেশটি। শনিবার ফের কেঁপে উঠল বিস্তীর্ণ অঞ্চল। এর ফলে গতকাল যেসব বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আবার ভেঙে পড়ছে বলে জানা গিয়েছে।
অপরদিকে লিফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার ও থাইল্যান্ড-এ মৃত্যু হয়েছে ১০০০-এর বেশি মানুষের। আহত প্রায় ৩০০০ জন। আফটার শকের জেরে উদ্ধারকাজ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে।
বিদ্ধংসী ভূমিকম্পে একেবারে ধ্বংস লীলায় পরিণত হয়েছে মায়ানমার। চোখের সামনে হাসপাতাল এবং বহুতল গুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা গিয়েছিল। গতকাল রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ মায়ানমার। এরপর ছটি আফটারশক। যাতে কেঁপে উঠেছে মায়ানমারের রাজধানী ব্যাঙ্কক, দিল্লি, মেঘালয়, কলকাতা। প্রাকৃতিক বিপর্যয়ের বলি এখনও পর্যন্ত ১০০০ জন।
আরও পড়ুন – তছনছ অবস্থা মায়ানমারের, ভূমিকম্পে প্রাণ কেড়ে নিল ১০০০ জনের
আমেরিকার এজেন্সি জানিয়েছে, যে দুর্ঘটনায় এক হাজার মৃত্যুর আশঙ্কা। এ ছাড়াও হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে রয়েছে। রক্তের হাহাকার হাসপাতাল গুলিতে। এর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ছে হাসপাতাল, ব্রিজ, বহুতল এবং ফাঁটল ধরছে রাস্তাগুলিতে। এমত অবস্থায় বন্ধ রাখা হয়েছে রেল ও বিমান পরিষেবা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মায়ানমার ও ব্যাঙ্ককরের বিস্তীর্ণ অঞ্চল।
আরও পড়ুন – বিধ্বংসী ভূমিকম্প মায়ানমারে, সাহায্যের আশ্বাস মোদির
