মায়ানমারে আফটারশক চলবে কয়েকমাস! মৃতের সংখ্যা ১৬৪৪ পার
Connect with us

বিশ্বের খবর

মায়ানমারে আফটারশক চলবে কয়েকমাস! মৃতের সংখ্যা ১৬৪৪ পার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ের বলি মায়ানমার। শুক্রবারের ভূমিকম্পনে তছনছ গোটা দেশ। শুধু মায়ানমার নয়, ভূমিকম্পের প্রভাব পড়েছে মায়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। এমনকি ভূমিকম্পনের প্রভাব পড়েছে মায়ানমারের রাজধানী ব্যাঙ্ককেও।

শুক্রবার সকালে কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। উৎপত্তিস্থল সে দেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ঠিক সেই সময়ই কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা-সহ একাধিক প্রান্তে। ভূমিকম্পের প্রভাব পড়ে ভারতেও।

তীব্র কম্পনে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলা। বাদ যায়নি সিকিমও। ভূমিকম্পের জেরে একের পর এক বহুতল, ব্রিজ ভেঙে পড়ে। রাস্তায় রাস্তায় ফাঁটল ধরে। কয়েক মিনিটের মধ্যে ফের কম্পন অনুভূত হয়। শুক্রবারের পর ফের শনিবারেও কম্পন অনুভূত হয়। সেই আফটারশকের মাত্রা ছিল ৪.৭। এরপরও চলতে থাকে লাগাতার আফটারশক।

আরও পড়ুন – ফের ভূমিকম্প মায়ানমারে! রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩

Advertisement
ads

এবিষয়ে ভূবিজ্ঞানী জেস ফিনিক্স মায়ানমারকে সতর্ক করে জানিয়েছেন, ভূপৃষ্ঠের নিচে ইউরেশীয় প্লেটের সঙ্গে ভারতীয় প্লেটের সংঘর্ষ যেহেতু অব্যাহত রয়েছে, তাই আগামী কয়েক মাস ধরেই এই আফটারশক চলতেই থাকবে। সেদিনের ভূমিকম্পে যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে তা ৩৩৪টি পরমাণু বোমার শক্তির সমান। মার্কিন ভূবিজ্ঞানীরা এমনটাই দাবি করেছেন।

শেষ খবরের পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ১৬৪৪ জনের মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। জখমের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজার।এমত অবস্থায় মায়ানমারের পাশে গিয়ে দাঁড়িয়েছে ভারত। ইতিমধ্যে বায়ুসেনার বিমানে ১৫ টন ত্রাণ পাঠানো হয়েছে সেদেশে।

আরও পড়ুন – মায়ানমারে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১২ মিনিট পর আরও একবার কাঁপুনি

Advertisement
ads