জেলার খবর
আসন্ন ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি জেলায়
নিউজ ডেস্ক: রমজান মাস প্রায় শেষ লগ্নে। আসছ খুশীর ঈদ। এই উৎসবে নতুন পোশাক কেনা কাটার হিড়িক দেখা যাচ্ছে বাজারে। কিন্তু এমন অনেক দরিদ্র মানুষ রয়েছেন যাদের পোশাক কেনা কাটার সামর্থ্য নেই।
সেইসব মানুষদের কথা মাথায় রেখে উত্তর দিনাজপুরের হেমতাবাদে বস্ত্র বিতরণ করা হল শনিবার। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস এবং বাঙ্গাল বাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ প্রচেষ্টায় এই আয়োজন করা হয়েছে বাঙ্গাল বাড়িতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, বাঙ্গালবাড়ি অঞ্চল সভাপতি নুর কালাম, বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আরজুমান বানু, উপ প্রধান আশিক নাওয়াজ সহ অন্যারা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।
আরও পড়ুন – বছরের প্রথম সূর্যগ্রহণ আজ, কখন শুরু?
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রতি গ্রাম পঞ্চায়েতে ৭-৮০০ করে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে।অন্যদিকে, আর কদিন পরেই খুশীর ঈদে সামিল হবে সমস্ত ইসলামধর্মের মানুষ। এই উৎসবের প্রাক্কালে দুঃস্থদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানা পুলিশ প্রশাসন।
শনিবার থানা প্রাঙ্গনে এলাকার বেশ কয়েকজন দু:স্থ মানুষের হাতে নতুন পোষাক তুলে দেওয়া হয়। বিডিও সুজয় ধর, আইসি রাজু সোনার সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসুচীতে।পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশী দু:স্থ মানুষেরা।
আরও পড়ুন – বিমানে অশ্লীলতা! প্রকাশ্যে হস্তমৈথুন, আতঙ্কে আসন বদল দুই যাত্রীর
