আদালতের হেফাজতে থাকা নথিপত্রের বাক্সে জল ঢুকে নথি নষ্টের অভিযোগ
Connect with us

কোচবিহার

আদালতের হেফাজতে থাকা নথিপত্রের বাক্সে জল ঢুকে নথি নষ্টের অভিযোগ

Dwip Narayan Chakraborty

Published

on

কোচবিহার নিউজ:- বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই তদন্ত চলাকালীন আদালতের হেফাজতে থাকা নথিপত্রের বাক্সে জল ঢুকে নথি নষ্ট করার অভিযোগ তুললেন খোদ সিবিআই এর আইনজীবী।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরের দিন ভোট পরবর্তী হিংসায় দিনহাটার পেটলায় খুন হয় বিজেপি কর্মী হারাধন রায়। বিজেপির তরফ থেকে সেই সময় তৃণমূল কংগ্রেসের আটজন কর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।

হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গিয়ে পৌঁছয় সিবিআই এর কাছে। আর সেই কেসের মামলায় এবার গুরুত্বপূর্ণ নথি এবং যাবতীয় আলামত কোর্টের মালখানায় জল দিয়ে নষ্ট করার অভিযোগ তুললো খোদ সিবিআই এর আইনজীবী।

আরও পড়ুন – যা করেছেন ঠিক করেছেন! খড়্গপুর কাণ্ডে শুভেন্দুকে পাশে পেলেন দিলীপ

Advertisement
ads ads

সিবিআই এর আইনজীবী কৌশিক ভদ্র বলেন, নথিতে সাক্ষীদের বয়ান, সই ও ঘটনার সময়কার উদ্ধার হওয়া যাবতীয় অস্ত্র যে ট্রাঙ্কে করে জিআর কোর্টের মালখানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল সেই ট্রাঙ্ক গতকাল বিচারপতির উপস্থিতিতে কোর্টরুমে খোলা হয় দেখা যায় জল ঢুকে সমস্ত নথি নষ্ট হয়ে গিয়েছে।

আসামী পক্ষের আইনজীবী আব্দুল জলিল আহমেদ এবং বিবেক দত্ত উভয়েই জানান, সিবিআই সময় মত সাক্ষী আদালতে প্রডিউস করতে পারছে না তার জন্যই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। মামলায় পরবর্তী তারিখ নির্ধারণ হয়েছে আগামী ২ ও ৩ জুন।

আরও পড়ুন – স্তনে হাত দেওয়া বা পাজামার দড়ি ছেঁড়াকে ধর্ষণের চেষ্টা নয় বলা ঠিক হয়নি, জানাল শীর্ষ আদালত

Advertisement
ads ads