ধারালো অস্ত্র দিয়ে কোপ প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও তার স্ত্রীকে
Connect with us

কোচবিহার

ধারালো অস্ত্র দিয়ে কোপ প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও তার স্ত্রীকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত তৃনমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও তার স্ত্রী।ঘটনাটি ঘটেছে শনিবার বালাভুত গ্রাম পঞ্চায়েতের চর বালাভুত এলাকায়।জানা যায়, বাবা ও সৎ ভাইদের হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় স্বামী স্ত্রী। দুজনকেই নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে।আক্রান্তরা হলেন মিজানুর রহমান ও তার স্ত্রী আনজুমা বিবি।

ঘটনাস্থল থেকে মিজানুর রহমানের বাবা আবুল ফজল সরকার কে আটক করেছে পুলিশ। রহমান ওই এলাকার তৃনমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য।শনিবার সকালে মিজানুর রহমান ও তার স্ত্রীর চিৎকাররের আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে এসে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে তাদের হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মিজানুর রহমান তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন ও তার স্ত্রীকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মিজানুর রহমান জানিয়েছেন,তার সৎ ভাই মাদক দ্রব্য কারবারীর সাথে যুক্ত।

আরও পড়ুনঃ অপ্রাপ্তবয়স্কের সঙ্গে সম্পর্কের অভিযোগ, পদ ছাড়লেন আইসল্যান্ডের মন্ত্রী

কিছুদিন আগে বালাভূত বাজার থেকে তাকে পুলিশ পাকড়াও করলেও পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। সেই ঘটনার পর থেকে সৎ ভাইদের দাবি মিজানুর রহমান পুলিশ কে লেলিয়ে দিয়েছিল। সেই ঘটনার জেরে তার উপর শনিবার ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে।রহমানের স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাঁকেও দা দিয়ে এলো পাথারি কোপ বসানো হয় বলে অভিযোগ। তারপর তারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement