তুফানগঞ্জে শাশুড়িকে খুনের অভিযোগ, বৌমা ও নাতিকে আটক করল পুলিশ
Connect with us

খুন

তুফানগঞ্জে শাশুড়িকে খুনের অভিযোগ, বৌমা ও নাতিকে আটক করল পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তুফানগঞ্জের বড়ইতলা এলাকায় পারিবারিক কলহের জেরে প্রাণ হারালেন ৬০ বছরের বৃদ্ধা লীলা বিশ্বাস। অভিযোগ, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বৌমা ও নাতি মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লীলা দেবীর

আরও পড়ুনঃ হাওড়ার বটানিক্যাল গার্ডেনে বেআইনি দখল! উঠছে মসজিদ ও মাজার!

মৃতার মেয়ে পূর্ণিমা বসাকের অভিযোগ, তার ভাই বাড়িতে না থাকার সুযোগে ভাইয়ের স্ত্রী ও ছেলে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। পূর্ণিমা খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন তাঁর মায়ের মৃত্যু হয়েছে। ঘটনায় তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, পারিবারিক অশান্তির জেরে দীর্ঘদিন ধরেই বৃদ্ধার উপর অত্যাচার চালানো হচ্ছিল। ঘটনার রাতে বৃদ্ধাকে লাথি-ঘুসি মারা হয় বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবার।

Advertisement
ads
Continue Reading
Advertisement