ওয়াশিং মেশিনের কাচে প্রতিচ্ছবি, ধর্ষণের প্রমাণ মিলতেই অভিযুক্তের ৭ বছরের জেল
Connect with us

বিশ্বের খবর

ওয়াশিং মেশিনের কাচে প্রতিচ্ছবি, ধর্ষণের প্রমাণ মিলতেই অভিযুক্তের ৭ বছরের জেল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় এক তরুণের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগের তদন্ত শুরু করেছিল পুলিশ। অভিযোগকারিণীর দাবি, অপরাধের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হলেও, সিসিটিভি ফুটেজে তার সপক্ষে কোনো স্পষ্ট প্রমাণ মেলেনি। জোর করে শারীরিক সম্পর্কের দৃশ্য ধরা পড়েনি ক্যামেরায়। কিন্তু ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হয়েছিল যে অপরাধ ঘটেছে। পুলিশের অনুসন্ধান চলতেই থাকল।

আরও পড়ুনঃস্ত্রী প্রেমিকের সঙ্গে পালালেন, স্বামী করলেন ‘শ্রাদ্ধ

অবশেষে এক ছোট্ট সিসিটিভি ফুটেজ বদলে দিল তদন্তের মোড়। অভিযুক্তের বাড়ির ওয়াশিং মেশিনের কাচে ধরা পড়ে অপরাধের প্রতিচ্ছবি! সেই প্রতিফলিত দৃশ্যই প্রমাণ হিসেবে আদালতে পেশ করে পুলিশ। শেষমেশ ২৪ বছর বয়সি অভিযুক্ত দোষী সাব্যস্ত হন।

২০২৪ সালের নভেম্বর মাসে প্রেমিকাকে ধর্ষণ ও এক নাবালিকাকে যৌন হেনস্তার দায়ে দক্ষিণ কোরিয়ার আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেয়। কিন্তু সাজা সেখানেই শেষ নয়। আদালতের নির্দেশ অনুযায়ী, কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও সাত বছর ধরে তাঁকে বিশেষ নজরদারির আওতায় রাখা হবে। তাঁর পায়ে লাগানো হবে বিশেষ মনিটরিং ফেট্টি, যাতে তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। পাশাপাশি, শিশু ও প্রতিবন্ধীদের সঙ্গে যুক্ত কোনো কর্মস্থলে কাজ করার অনুমতিও থাকবে না তাঁর।

Advertisement
ads
Continue Reading
Advertisement