চাকরি দেওয়ার নামে প্রতারণা! অভিযোগ জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতির বিরুদ্ধে
Connect with us

কোচবিহার

চাকরি দেওয়ার নামে প্রতারণা! অভিযোগ জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতির বিরুদ্ধে

Dwip Narayan Chakraborty

Published

on

কোচবিহার নিউজ:- চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল কোচবিহার জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতির বিরুদ্ধে। তার বাড়িতে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন এক বিক্ষোভকারী। অভিযোগ এই হামলায় আহত হয়েছেন জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ার স্বামী।

তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি এলাকায়৷ ঘটনায় দেবাশিষ বর্মন নামে এক অভিযুক্তকে আটক করে বক্সিরহাট থানার পুলিশ।

আরও পড়ুন – রাস্তায় লরি থামিয়ে সিভিক ভলান্টিয়ারের তোলাবাজি! ভাইরাল ভিডিও

তবে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া বক্সিরহাট থানায় শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি অভিযুক্তরা রাতে তার বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। এমনকি পরিবারের শিশুদেরও ছাড়েনি তারা। এরপর বয়স্ক স্বামী নরেন্দ্র নাথ ডাকুয়া বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

Advertisement
ads

শনিবার অভিযুক্তেএ স্বাস্থ্য পরীক্ষার পর তুফানগঞ্জ দায়রা আদালতে পাঠায় পুলিশ। অভিযোগ বছর দশেক আগে তারা পাঁচ থেকে আট লক্ষ টাকা পুষ্পিতা রায় ডাকুয়াকে দিয়েছিলেন সরকারি চাকরির আশায়। কোনো নিয়োগ হয়নি তাদের। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাতে তারা পুষ্পিতা রায় ডাকুয়ার বাড়িতে হামলা চালায়।

আরও পড়ুন – রোগী ভর্তিতে প্রতারণা! অভিযোগ অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে