ধর্ষণ কান্ডে অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
Connect with us

জেলার খবর

ধর্ষণ কান্ডে অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Dwip Narayan Chakraborty

Published

on

কোচবিহার নিউজ:- গত মঙ্গলবার ঘটে যাওয়া ধর্ষণ কান্ডের গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত। জানা যায়, আটিয়াবাড়ি দুই নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নানকে বুধবার দিনহাটা মহকুমা আদালতে হাজির করে দিনহাটা থানার পুলিশ। এই বিষয়ে দিনহাটা মহকুমা আদালতের সরকারী আইনজীবী শুভব্রত বর্মন বলেন,বুধবার আব্দুল মান্নানার জামিন এর আবেদন পত্র বিচারক নাকচ করেন এবং তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

দিনহাটায় এক মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বড় আটিয়াবাড়ি ২ নং অঞ্চলের সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে।অভিযোগ, মান্নান নির্যাতিতা কে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেওয়ার নাম করে নির্যাতিতার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা নেয়।

কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় মহিলার পরিবার টাকা ফেরত চাইলে মান্নান তালবাহানা শুরু করে।এরপর গত ১৪ই মার্চ মান্নান মহিলাকে চাকরির ইন্টারভিউয়ের কথা বলে তার বাবার বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে যায়। দিনহাটার ঝুড়িপাড়ায় একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে মান্নান মহিলাকে ধর্ষণ করে এবং তার নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোন তুলে রাখে।

আরও পড়ুন-চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ! অভিযোগের তীরে তৃণমূল নেতা

Advertisement
ads

এরপর মহিলাকে হুমকি দিয়ে বলা হয়, যদি টাকা ফেরত চাওয়া হয় তবে তার স্বামীর মোবাইল ফোনে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও প্রকাশ করা হবে। গতকাল রাতে নির্যাতিতা মহিলা ও তার বাবা দিনহাটা মহিলা থানায় মান্নানের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই মান্নানকে গ্রেপ্তার করে। এরপর বুধবার অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত

বিজেপির নেতা বিরাজ বোস বলেন, এরকম ঘটনা এই সরকারের আমলে আমরা বারবারই দেখতে পারছি। দিনহাটা ব্যাতিক্রম নয়,দিনহাটা সব সময়ই খবরের শিরোনামে থাকে।

আরও পড়ুন-পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, দেহ লুকোতে ব্যবহার করা হলো সিমেন্টের ড্রাম

Advertisement
ads