জোড়া মৃতদেহ উদ্ধার বাঁকুড়ায়! পাশেই পড়ে বাইক, মৃত্যুর কারণ ঘিরে ধন্দ
Connect with us

জেলার খবর

জোড়া মৃতদেহ উদ্ধার বাঁকুড়ায়! পাশেই পড়ে বাইক, মৃত্যুর কারণ ঘিরে ধন্দ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রবিবার সাতসকালে জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়। আজ সাতসকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়া গ্রামে একটি ইটের স্তূপের পাশে স্থানীয়রা দুটি দেহ পড়ে থাকতে দেখেন। জানা যাচ্ছে, দেহ দুটির পাশে পড়েছিল একটি বাইক।

মৃতদের নাম দেবাশিস মণ্ডল বয়স ২২ বছর। বাপ্পা মাঝি বয়স ২৫ বছর। দেবাশিস ও বাপ্পা শালতোড়া থানার কাঁটাবাইদ গ্রামের বাসিন্দা। রবিবার দিন সকালে দেহ দুটি পরে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি থানায় খবর দেন। পুলিশ দেহ দুটি উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে গিয়ে দুই যুবকের দেহ শনাক্ত করেছে দুই যুবকের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন-ফের মালদায় চললো গুলি! মাছ ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ

জানা গিয়েছে, বাপ্পা ও দেবাশিস জেলার বাইরে কাজ করতে গিয়েছিলেন। গ্রামে সংকীর্ত্তন আয়োজন হওয়ার কারণে বাড়ি ফিরে আসেন। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ দুই বন্ধু একটি বাইকে চড়ে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিন্তু, রাতে আর তাদের বাড়ি ফেরা হয়নি। এদিকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দুর্ঘটনার কারণে ওই বাইক আরোহীদের মৃত্যু হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে? তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
ads

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাইকে চড়ে যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই যুবক রাস্তার ধারে স্তূপ করে রাখা ইটের গাদায় ধাক্কা মারে। আর সেখানেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। তবে ওই দুই যুবকের মৃত্যু দুর্ঘটনার কারণে নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-পরিবারের অমতে বিয়ে! জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান চোপড়ায়

Continue Reading
Advertisement