ক্ষমা চাইবেন না হুমায়ুন কবির! শোকজের জবাব দিলেন
Connect with us

রাজনীতি

ক্ষমা চাইবেন না হুমায়ুন কবির! শোকজের জবাব দিলেন

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন। কিন্তু, নিজেই আর অপেক্ষা করলেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার সকালে পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে শোকজের জবাব দিয়েছেন হুমায়ুন কবীর। এক পাতার শোকজের চিঠির দুপাতার জবাব দিয়েছেন হুমায়ুন কবির। তিনি অবস্থানে অনড়, ক্ষমা চাইবেন না বিদ্রোহী তৃণমূল বিধায়ক! কি লিখলেন চিঠিতে?

হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন না। তাঁর মন্তব্যের মাধ্যমে তিনি দলের শৃঙ্খলাভঙ্গ করেননি বলেই তিনি মনে করছেন। শোভনদেব চট্টোপাধ্যায় হুমায়ুন কবীরের চিঠির প্রাপ্তিস্বীকার করেছেন। তিনি বলেন, ‘পিডিএফ পেয়েছি। চিঠিটির হার্ডকপি করতে পাঠিয়েছি। তারপর সেটি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হবে।

আরও পড়ুন-বেফাঁস মন্তব্যের জের! ফের শোকজ করা হল হুমায়ুন কবিরকে

হুমায়ুনের দাবি, তাঁর ১০ মিনিট ২৯ সেকেন্ডের একটি বক্তব্যের মধ্যে শুধুমাত্র ৩১ সেকেন্ডের একটি ভিডিয়োর জন্য তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এবিষয়ে দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় মাত্র সাত লাইনে আমার কাছে আমার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছিলেন। ৩১ সেকেন্ডের নির্দিষ্ট বক্তব্যে তৃণমূল দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে ও দলের ক্ষতি হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। আমি তার জবাব দিয়েছি। আমি দলীয় শৃঙ্খলা ভেঙেছি, এমনটা মনে করি না আমি।

Advertisement
ads

তিনি বলেন, কোন প্রেক্ষিতে আমি বলেছি, কেন বলতে বাধ্য হয়েছি, সব ব্যাখ্যা রয়েছে চিঠিতে। আমি আমার অবস্থানে অনড়। আমি তৃণমূল করি ঠিকই, কিন্তু দলের আগে আমার জাত। তৃণমূল দল করি বলে আমার জাতকে নিয়ে কেউ কিছু বলবে আর হুমায়ুন কবীর চুপচাপ শুনবে, সেটা হবে না। আমি আমার বক্তব্যের জন্য কোথাও ক্ষমা চাইনি। ভবিষ্যতেও চাইব না। তাতে দল যেটা ভাল মনে করে করবে।

আরও পড়ুন-শুভেন্দুর হয়ে এবার গলা ফাটালেন বিধায়ক শঙ্কর ঘোষ

Continue Reading
Advertisement