ভারতীয় দলের প্রাক্তন ফুটবলারের বাড়িতে খুন! গ্রেফতার
Connect with us

রাজ্যের খবর

ভারতীয় দলের প্রাক্তন ফুটবলারের বাড়িতে খুন! গ্রেফতার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: এবারে খুনের ঘটনা ঘটলো খোদ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে পরিচারক খুন। ঘটনায় গ্রেফতার গাড়িচালক বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করেছে।

জানা যাচ্ছে, মদের আসরে গাড়িচালকের হাতে খুন কিংবদন্তি ফুটবলারের এক পরিচারক। এদিকে খুনের ঘটনায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত গাড়িচালককে। খুনের ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই পরিচারককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনো লাভ হয়নি। তবে ততক্ষণে সবশেষ।

আরও পড়ুন-নিজের মেয়েকে রাস্তায় আছাড় মেরে খুন! গ্রেফতার অভিযুক্ত বাবা

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে খুনের ঘটনায় ধৃত গাড়িচালক বরুণ ঘোষকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শনিবার তাকে আদালতে পেশ করা হবে।

Advertisement
ads

তবে মদের আসরে ঠিক কী নিয়ে অশান্তি! তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গাড়িচালক এবং পরিচারকের মধ্যে পুরনো কোনও শত্রুতা ছিল কিনা, সেটিও তদন্তসাপেক্ষ বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে রহস্যের জট খুলতে পারে বলেই অনুমান পুলিশের।

আরও পড়ুন-দোলের দিন ৬ বছরের শিশুকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত যুবক

Continue Reading
Advertisement