চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের উল্লাস! বাজি ফাটাতে গিয়ে বিপত্তি, মালদহের হকার্স মার্কেটে অগ্নিকান্ড
Connect with us

খেলার খবর

চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের উল্লাস! বাজি ফাটাতে গিয়ে বিপত্তি, মালদহের হকার্স মার্কেটে অগ্নিকান্ড

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ২৫ বছরের বদলা বলে কথা। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে পরাজিত করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। দীর্ঘ রুদ্ধশ্বাস ম্যাচ। দুবাই ময়দানে ঐতিহাসিক জয়। ২৫ বছর পর বদলা নিলেন ভারতীয় দল। তাই এই জয়ের সেলেব্রেশন করা চাই-ই চাই।

ভারত-নিউ জিল্যান্ডের টানটান উত্তেজনার ম্যাচ শেষে স্বাভাবিকভাবে জয়োল্লাসে মেতে উঠেছেন ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। আতশবাজি ফাটিয়ে ইন্ডিয়ার সাফল্য উদযাপন করেছেন সকলে। তবে তার মাঝেই অঘটন। ঘটে গেল বিপত্তি! বাজি ফাটাতে গিয়ে আগুন মালদহের হকার্স মার্কেটে আগুন। ক্ষতিগ্রস্ত কমপক্ষে দুই-তিনটি দোকান। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন-টানা টসে হেরেও ট্রফি জয়,ট্রফি জিতে কত টাকা পেল ভারতীয় দল!

মালদহের ফোয়ারা মোড়ে অবস্থিতি হকার্স মার্কেট। সেই মার্কেটে একাধিক দোকানপাট রয়েছে। জানা গিয়েছে, রবিবার ভারতীয় দলের জয়ের পরই। কিছু মানুষজন হকার্স মার্কেটের সামনে এসে জড়ো হন। তখন চ্যাম্পিয়ন্স ট্রফির এই জয় পটকা ফাটিয়ে সেলিব্রেশন করার সময়, বাজি থেকে একটা আগুনের গলা ছিটকে গিয়ে আগুন লেগে যায় হকার্স মার্কেটে। দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে দুই-তিনটি দোকানের।

Advertisement
ads ads

ব্যবসায়ীদের দাবি, ভারতের জয়ের আনন্দে বাজি ফাটাতে হকার্স মার্কেটের সামনে এসে জড়ো হন স্থানীয়রা। বাজি থেকে আচমকাই এক টুকরো আগুন মুহূর্তের মধ্যে আশেপাশের মোট তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। তারপর দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনায় স্বাভাবিকভাবেই মাথায় হাত ব্যবসায়ীদের।

আরও পড়ুন-তৃতীয় সন্তানের জন্ম দিলে মিলবে আর্থিক পুরস্কার! ভারতের কোথায় হলো এমন ঘোষনা?