১৮ বছর পর ধরা পড়ল হিজবুল জঙ্গি, পুলিশের হাতে বিপুল অস্ত্র
Connect with us

ভাইরাল খবর

১৮ বছর পর ধরা পড়ল হিজবুল জঙ্গি, পুলিশের হাতে বিপুল অস্ত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হল হিজবুল মুজাহিদিন জঙ্গি উলফত হুসেন। দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে শুক্রবার মুরাদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, উলফতের মাথার দাম ছিল ২৫ হাজার টাকা এবং সে বড়সড় নাশকতার ছক কষছিল।

উলফত হুসেন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দা। ১৯৯৯-২০০০ সালের দিকে সে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নেয় এবং দেশে ফিরে নাশকতার কাজে জড়িয়ে পড়ে। ২০০১ সালে একবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে গা-ঢাকা দেয়। এরপর দীর্ঘ ১৮ বছর ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। গ্রেপ্তারের সময় উলফতের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে, ৩০ বোরের ২টি পিস্তল, ১২টি হ্যান্ড গ্রেনেড, ৩৯টি টাইমার, ৫০টি ডিটোনেটর, ৩৭টি ব্যাটারি, ২৯ কেজি বিস্ফোরক, ৫৬০টি কার্তুজ ও ৮টি ম্যাগাজিন।

আরও পড়ুনঃ গাজা নট ফর সেল! স্কটল্যান্ডে ট্রাম্পের বিলাসবহুল রিসর্ট ভাঙচুর, নেপথ্যে কারা

পুলিশ মনে করছে, উলফত উত্তরপ্রদেশে বড়সড় হামলার পরিকল্পনা করছিল। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে জানা যায় আর কারা এই ষড়যন্ত্রে জড়িত। দীর্ঘদিনের প্রচেষ্টার পর পুলিশের হাতে ধরা পড়ল এই ভয়ঙ্কর জঙ্গি। তদন্ত চলছে, যাতে পুরো চক্রকে ধরা যায় এবং আগাম নাশকতা রোধ করা সম্ভব হয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement